ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪৭ বছরেও পৃথিবী সেরা সুন্দরী জেনিফার আনিস্টন!

Link Copied!

ZENIFAR-ANISTONবিনোদন ডেস্ক : পঞ্চাশ ছুঁই ছুঁই করছে! এই বয়সে একজন পুরুষই যেখানে বুড়িয়ে যান, মুটিয়ে যান, শরীরে এক ধরনের বয়সের ছাপ পড়ে যায় সেখানে বয়সকে থুরাই কেয়ার করে দ্বিতীয় বারের মত পৃথিবী সেরা সুন্দরীর তালিকায় নাম লেখালেন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক জেনিফার আনিস্টন! দ্বিতীয় বারের মত বিশ্বখ্যাত ‘পিওপল ম্যাগাজিন’ গতকাল ‘ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল ওমেন’ হিসেবে তার নাম ঘোষণা করলো।
জানা গেছে, চলতি বছরের জন্য  ‘ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল ওমেন’ হিসেবে জেনিফারের নাম ঘোষণা করে পিওপল ম্যাগাজিন। দ্বিতীয় বারের মত পৃথিবী সেরা সুন্দরী নারী নির্বাচিত হওয়ায় কিছুটা বিস্মিতও জেনিফার। আসছে মে ইস্যুতে পিওপল ম্যাগাজিনের কভারে দেখা যাবে তাকে। আর সেই প্রচ্ছদেই পিওপল ম্যাগাজিন পৃথিবীর সুন্দরী নারী হিসেবে নাম ঘোষণা করলো ম্যাগাজিনটি।
প্রায় পঞ্চাশ বছর বয়সেও কিভাবে সৌন্দর্যটা ধরে রেখেছেন এমন প্রশ্নে জেনিফাল আনিস্টন বলেন, এটা ভিটামিন আর শারিরীক অনুশীলনের ফল। আর এই দুটোকেই নিজের সৌন্দর্যের জন্য চাবিকাঠি মনে করেন তিনি।
প্রসঙ্গত, গত বছর পঞ্চাশ বছর বয়সে ‘ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল ওমেন’  নির্বাচিত হয়েছিলেন  হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলক। ৫০ বছর বয়সে পৃথিবী সেরা সুন্দরী নির্বাচিত হয়ে তিনি বলেছিলেন, আসল সুন্দর তিনি যে অন্যের মতো হওয়ার চেষ্টা করে না।