ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিলার বেশে নওয়াজউদ্দিন

Link Copied!

newaj-uddinবিনোদন ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রাচীন আর জৌলুসময় চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাতি আছে ফ্রান্সের প্রখ্যাত ফিল্ম ফেস্টিভাল কান চলচ্চিত্র উৎসবের। প্রতি বছরের মত আসছে মে মাসেও শুরু হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব। আর আসছে কান ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হতে যাচ্ছে এই সময়ে বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর নতুন ছবি ‘রামন রাঘব ২.০’। যে ছবিতে পুরোদমে একজন সিরিয়াল কিলার হিসেবে দেখা যাবে তাকে।
গত বছর বিগ বাজেটের ছবি ‘বোম্বে ভেলভেট’ নির্মাণ করে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছিলেন মেধাবী নির্মাতা ও নওয়াজের গুরুস্থানীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ। কিন্তু সেই ক্ষতিকে পাশ কাটিয়ে ফের নওয়াজকে দিয়ে কম বাজেটের সিনেমা নির্মাণ করলেন অনুরাগ। যে ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির আগে প্রিমিয়ার হতে যাচ্ছে পৃথিবীর জৌলুসময় চলচ্চিত্র উৎসব কানে!
বলিউডের তুমুল আলোচিত সিনেমা ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর পর ফের গুরু অনুরাগ কাশ্যপের সিনেমায় অভিনয় করলেন শিষ্য নওয়াজ। ‘রামন রাঘব’ নামের এই ছবিতে একজন সিরিয়াল কিলার হিসেবে দেখা যাবে নওয়াজকে।
বলিউডের মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপ। তরুণদের কাছে তিনি ক্রেজ। গত বছর ‘বুম্বে ভেলভেট’ নির্মাণ করে অর্থনৈতিকভাবে লোকসানের মুখ দেখলেও ফের নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। আর এই ছবিতে তার নির্দেশনায় অভিনয় করলেন এই তারই হাতে গড়া এই সময়ের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। যা সবার আগে দেখানো হবে কানের দর্শকদের।
নির্মাতা অনুরাগের টুইট থেকে জানা গেছে, ‘রামন রাঘব’ নামের একটি নতুন ক্রাইম থ্রিলার নিয়ে আসছেন তিনি। আসছে মে মাসের ২৭ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তিও দিলেও এরআগে ছবিটি যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবে।
প্রসঙ্গত, অভিনয় জগতে নওয়াজ পা রেখেছেন সেই ১৫ বছর আগে। কিন্তু বছর তিনেক আগেও তাকে কেউ চিনতই না। নিজের মেধা আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি বর্তমান সময়ে বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতা! বিচিত্রসব চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের সামর্থ জানান দিয়েছেন।
অনুরাগের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমার মধ্য দিয়ে আলোচনায় আসেন নওয়াজউদ্দিন। আর এর জন্য অবশ্য পরমভাবে অনুরাগের প্রতি কৃতজ্ঞ মেধাবী অভিনেতা নওয়াজ। আর এই গুরুস্থানীয় নির্মাতার ছবিতে ফের অভিনয় করলেন তিনি। এবং একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার রামন রাঘবের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ।  ষাটের দশকের মাঝামাঝি সময়ের মুম্বাইয়ের আতঙ্ক ছিল এই রামন রাঘব।