ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকের ব্যাটে রান

Link Copied!

Sakib-Musiস্পোর্টস ডেস্ক : খারাপ সময় সবারই আসে। ব্যতিক্রম নন মুশফিকুর রহিমও। গত বছরটা দারুণ কেটেছিল তার। মুশফিক মাঠে নামাই তো রান! কিন্তু চলতি বছরে এসে বাংলাদেশের টেস্ট অধিনায়কের কী যে হলো? ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছিলেন তিনি। তবে রানে ফেরার জন্য লড়াই করছিলেন তিনি।
অবশেষে মুশফিকের ব্যাটে রানের দেখা মিলল। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হিসেবে খেলছেন তিনি। রোবরার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭২ রান করেছেন মুশফিক। যা দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস, ৮০ বলে ৯টি চার ও একটি ছক্কায় সমৃদ্ধ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক!
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকের ব্যাটিং নৈপুণ্যে ব্রাদার্সের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৫ রান তুলেছে মোহামেডান। জয়ের জন্য ব্রাদার্সকে ২৮৬ রানের টার্গেট ছুড়ে দিয়েছে তারা।
মোহামেডানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন নাজমুল হাসান মিলন। শেষ দিকে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। মাত্র ৪১ বল মোকাবিলা করে পাঁচটি চার ও চারটি ছক্কায় মূল্যবান ইনিংসটি সাজান মিলন। এ ছাড়া ৭০ রান এসেছে উপল থারাঙ্গার ব্যাট থেকেও। শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানের ৮১ বলের ইনিংসটি ছিল সাতটি চারে সমৃদ্ধ। আরিফুল হকের ব্যাট থেকে আসে ৪১ রান।
ব্রাদার্সের হয়ে দুটি করে উইকেট পকেটে পুরেছেন মোহাম্মদ শহীদ ও আসিফ হাসান। একটি করে উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তুষার ইমরান ও আসিফ হাসানকে।