ঢাকাSaturday , 23 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানামা পেপার্স কেলেঙ্কারি
দোষী প্রমাণিত হলে পদত্যাগ করব

Link Copied!

Newajআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পানামা পেপার্স নিয়ে তদন্তে অর্থ পাচারের দায়ে দোষী প্রমাণিত হলে ইস্তফা দিয়ে বাড়ি চলে যাবেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন বলে স্থানীয় ডন পত্রিকা জানিয়েছে।
তিনি বলেন, ‘যারা আমার বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ তুলেছেন, আমি তাদের চ্যালেঞ্জ করছি। আপনারা উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে হাজির হউন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে আমি অবিলম্বে পদত্যাগ করব।’
এ সময় তিনি আরো জানান, তার নিজের এবং তার পরিবারের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে কমিশন গঠনের বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন। কমিশনের সুপারিশ বিনা বাক্যব্যয়ে মেনে নিবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন। তবে তিনি মনে করছেন, পানামা পেপার্স কেলেঙ্কারিকে ইস্যু করে একটি মহল ফের পাকিস্তানকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।
এদিকে তদন্ত কমিটি গঠনের জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে পাক সরকার। বিদেশে পাকিস্তানিদের সম্পদের তদন্ত করবে বলে এতে বলা হয়েছে। পাকিস্তানের সব নাগরিক এবং সাবেক ও বর্তমান ক্ষমতাসীন ব্যক্তিরা এ কমিশনের আওতায় পড়বে বলেও পাক আইন মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে।