ঢাকাSaturday , 23 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ হাজার শিশু শরণার্থী নেবে যুক্তরাজ্য

Link Copied!

sisuআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে ২০২০ সালের মধ্যে তিন হাজার শিশু শরণার্থী নেবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। তবে এর আওতায় শুধু তাদেরকেই নেয়া হবে যাদের মা-বাবা কিংবা অন্যান্য পরিজন নেই। ব্রিটিশ সরকার জানিয়েছে, এই মুহূর্তে এটিই বিশ্বের সবচেয়ে বড় শিশু পুনর্বাসন কর্মসূচি হবে।
সিরিয়া যুদ্ধে অনেক শিশুই তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যুদ্ধে অনেকের অভিভাবক মারা গেছে। আবার অনেক শিশুই সিরিয়া থেকে পালিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এই কর্মসূচিতে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মাধ্যমে তাদের পুনর্বাসিত করা হবে।
তবে এর আগে ২০২০ সালে মধ্যে ২০ হাজার শরণার্থী গ্রহণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যে ঘোষণা দিয়েছিলেন, এই শিশুরা তার মধ্যে পড়বে না। এদিকে সমালোচকেরা বলছেন, যে হাজার হাজার সিরীয় শরণার্থী শিশু ইতিমধ্যেই বাবা-মা কিংবা অভিভাবক ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়ার পর পাচার ও নিপীড়নের শিকার হয়েছে, তাদের কোনো উপকারে আসবে না এই উদ্যোগ।