ঢাকাSaturday , 23 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক ছেড়ে বইয়ে ডুবেছেন মৌটুসী

Link Copied!

mowtusiবিনোদন ডেস্ক : অনির্দিষ্ট কালের জন্য ফেসবুককে বিদায় জানিয়েছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। কথা হলো তার সঙ্গে। জানালেন, ফেসবুক ছেড়ে বইয়ে ডুবেছেন তিনি। অনেক বই জমে গিয়েছিলো ঘরে। পড়া হয়নি বলে, খুব অনুশোচনা হচ্ছিলো তার। শুটিং নেই, তাই পড়ছিলেন-ওশোর আর্ট অফ লিভিং। এর মধ্যে সন্ধ্যার দিকে বুদ্ধদেব ‍গুহ ঢুকে গেলেন। গতকাল শিল্পকলায় গিয়েছিলেন মঞ্চ নাটক দেখতে। সেলিম আল দ্বীনের ধাবমান। সেখান থেকে ফেরার সময় বুদ্ধদেব ‍গুহর ছোট গল্পের একটা সংকলন নিয়ে এলেন।
বললেন, ফেসবুকটা খুব ঝামেলা করছিলো। শুটিংয়ের ফাঁকে ফাঁকে নোটিফিকেশন দেখাটাও একটা বদ অভ্যাস হয়ে যাচ্ছিলো। নেশাটা খুব খারাপ। তাই এমন সিদ্ধান্ত। ফেসবুক নেই, বই পড়াটা হচ্ছে। বিভিন্ন সময় অনেকগুলো বই জমে গিয়েছিলো। অনুশোচনা হচ্ছিল না পড়ে। তাই ভাবলাম অবসরটা কাজে লাগুক। তবে, ফেসবুক কে খুব একটা অকাজেরও ভাবেন না মৌটুসী। ফেসবুকে অনেক প্রয়োজনীয় পেজে লাইক দেয়া আছে তার। ওখান থেকে অনেক কিছু পড়তে পারতেন। সবার সঙ্গে যোগাযোগতো হতোই। কিন্তু ফেসবুক যে সময় রাক্ষস। সময় খেয়ে ফেলছিলো। তাই ছুটি। বললেন, ‘কেউ যেন না ভাবে আমি ব্লক করে দিয়েছি’।
মৌটুসী খুব পড়ুয়া? বললেন, না, খুব পড়ুয়া তেমন না, ভালো লাগা থেকে যতটুকু। ছোটবেলা থেকে যেসব লেখকের নাম শুনে এসেছি তাদের পড়তে ইচ্ছা করে। আমিতো আমার ইচ্ছার চার ভাগের এক ভাগও পড়ে শেষ করতে পারিনি।
তবে যারা পড়েন, জানা শোনা আছে তাদের সঙ্গে মিশতে মৌটুসীর খুব ভালো লাগে। তাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে। অভিনেতা বন্ধুদের মধ্যে শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকীর বাসায় খুব যাতায়াত মৌটুসী। ‘সেলিম ভাইতো আমাকে খুব গাইড করে, বকা দেয়, এটা পড় ওটা পড়। খুব ভালো লাগে আমার। আরেকজন আছেন, সাবেরী আলম, তিনিও আমার মতন, বইয়ে ডোবেন মাঝে মাঝে’।
গল্পের ঝুড়ি খুলে বসলেন মৌটুসী। সেদিন, ‘শুটিংয়ে হায়াত চাচার সঙ্গে (আবুল হায়াত) কথা হচ্ছিলো। তিনি এক্টিং নিয়ে খুব চমৎকার কিছু কথা বলছিলেন, তখন আমি তাকে বললাম, অভিনয় নিয়ে আপনি একটা বই লেখেন না কেন চাচা’?
সত্যি বলতে কি, অভিনয় শেখার জন্য আমাদের বাংলায় কোন বই নেই। স্টানিস্লাভস্কির কিছু বই আছে যেটা অভিনয়ের কলা কৌশল শেখার জন্য কাজে লাগে। কিন্তু অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে আরো বিস্তিৃত কোন বই আমাদের এখানে কেউ লেখেনি। অভিনয়ে মঞ্চ থেকে আসিনি। কিন্তু খুব খুঁজতাম। অভিনয়ের উপর একটা ভালো বই, পাইনি’।
স্বামী পলাশ দাশ অর্থনীতিবিদ হওয়ায় তার সঙ্গেও নানা আলাপ-আড্ডা জমে মৌটুসীর। জানুয়ারী ফ্রেব্রুয়ারীতে প্রচুর শুটিং হয়ে গেছে তার। তাই কিছুদিন রিল্যাক্স। যদিও দু’ একদিনের মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বোষ্টমি’ গল্প অবলম্বনে কারনাইন সৌরভের পরিচালনায় একটি নাটকে অভিনয় করবেন বলে জানালেন। এছাড়া, আলভী আহমেদের নতুন সিরিয়াল ‘শাশুড়ি জিন্দাবাদ’ এ নিয়মিত শুটিং করছেন।
আর আছে মেয়ে আরিয়া। ফোনে কথা হচ্ছিলো। হঠাৎ কান্নার আওয়াজ। ছুটলেন মৌটুসী…