ঢাকাSaturday , 23 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামি বছরেই বিয়ে করছেন ‘বাহুবলী’র তামান্না!

Link Copied!

tmannaবিনোদন ডেস্ক : গুঞ্জন আর গুজবে গল্পের পর অবশেষে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে ঘোষণা দিলেন ‘বাহুবলী’ খ্যাত ভারতীয় জনপ্রিয় তারকা অভিনেতা প্রভাস!  এমন ঘোষণার পনের দিনের মধ্যেই এবার শোনা যাচ্ছে আসছে বছরে বিয়ে করে ক্যারিয়ারকেই টাটা বলে দিবেন ‘বাহুবলী’তে প্রভাসের নায়িকা চরিত্রে অভিনয় করা দক্ষিণী সুপারস্টার তামান্না ভাটিয়া!
সম্প্রতি ভারতীয় একটি পোর্টালে প্রকাশিত খবরে বলা হয়েছে, আসছে বছরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত আবেদনময়ী তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া। আর বিয়ের পর সিনেমার ক্যারিয়ারকে বিদায় জানানোর পরিকল্পনাও নাকি করছেন তামান্না।
গুঞ্জন শোনা যাচ্ছে, তামান্না যাকে বিয়ে করার প্লেন করছেন তিনি ইন্ডাস্ট্রির বাইরের একজন মানুষ। হবু স্বামী কম্পিউটার ইঞ্জিনিয়ার। বেশ কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও চলছে। সব ঠিকঠাক থাকলে শিগগিরই নাকি তামান্নাই নিজের মুখে বিয়ের ঘোষণা দিবেন!
অন্যদিকে এনডিটিভিতে প্রকাশিত নিজের বিয়ের খবরকে গুজব আখ্যা দিয়ে তামান্না বলেন, এটা মিথ্যে খবর! আমি এখনই বিয়ে করছি না। তবে যখনই বিয়ে করব আশা করি পুরো পৃথিবীকে জানাবো।’
তবে বিয়ে নিয়ে এই মুহূর্তে কিছু ভাবছেন কিনা সে বিষয়ে তামান্নার কাছ থেকে এমন বয়ান জানা গেলেও বর্তমানে তিনি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’নিয়েই মজে আছেন বলে জানা গেছে। পুরোদমে চলছে ছবিটির শুটিং। এছাড়া বলিউডে রোহিত শেঠির নির্মাণে রনবীর সিংয়ের বিপরীতেও একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার।
উল্লেখ্য, গেল বছর তামিল অভিনেত্রী তামান্নার ক্যারিয়ারে অন্যতম একটি বছর। বাহুবলীর মাধ্যমে যেমন সিনে-বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসেও দাপট দেখিয়েছে ছবিটি। শুধু তাই না, এই ছবির মধ্য দিয়ে ভারতীয় ছবির আঞ্চলিক সীমারেখা ছিন্ন করে সার্বজনিনতা আদায় করে নিয়েছেন।