ঢাকাSaturday , 23 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক হত্যাকাণ্ডে ফুঁসছে রাবি ক্যাম্পাস

Link Copied!

Rajshahi-universityরাবি (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট।
অপরদিকে মিছিল ও মানববন্ধন করেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জালো রে জালো, আগুন জালো, আমার স্যারকে  মারলো কেনো প্রশাসন জবাব চাই, ইত্যাদি স্লোগান দিতে থাকেন। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে দুপুর ১২টায় কর্মসূচি দিয়েছে রাবি শিক্ষক সমিতি।
শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ে আসার পথে রাজশাহীর শালবাগানের বটতলা এলাকায় বাড়ির সামনে রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিভাগের শিক্ষার্থী তমাশ্রী দাশ জানান, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিত ভাবেই স্যারের মতো একজন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে।
তিনি আরো জানান, স্যার অত্যন্ত সৎ মানুষ ছিলেন। তার সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল বলে কখনো শুনেননি। কিন্তু তাকে কে বা কারা এমনভাবে হত্যা করেছেন তা বুঝতে পারছেন না তিনি।
নিহতের ভগ্নিপতি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে প্রায় দুইশ গজ দূরে সামনের গলিতে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের পেছনে আঘাত করে দুর্বৃত্তরা। এই আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।