ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরুতেই জুবায়ের শো

Link Copied!

jobayerস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলে জুবায়ের হোসেন লিখনের পথচলাটা ভালোই ছিল। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তাই জাতীয় দলে আসা-যাওয়ার মিছিলে ছিলেন জুবায়ের। এখন তো সেই মিছিলে যোগদানের সুযোগটাই পান না! বিপিএলের তৃতীয় আসরে কোনো দলই পাননি। গত প্রিমিয়ার লিগে তাকে মাত্র একটি ম্যাচ খেলিয়েছিল আবাহনী। প্রতিভা নিয়েও জুবায়ের যেন উপেক্ষিত ক্রিকেটারদেরই একজন!
এরপর জুবায়ের হয়তো পণ করেছিলেন অবহেলার জবাব দেবেন মাঠেই। হ্যাঁ, ফতুল্লায় আজ শুক্রবার মাঠে গড়ানো ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই আবাহনীর হয়ে খেলতে নেমে আলো ছড়ান জুবায়ের। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে তুলে নিলেন ৬ উইকেট। ৯.১ ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র ৩৪ রান।
জুবায়েরের বোলিং তাণ্ডবে কলবাগানের ইনিংস থেমে গেছে ১৪০ রানে। মাশরাফি বিন মুর্তজার দল খেলতে পেরেছে মাত্র ৩৩.১। জয়ের জন্য আবাহনীর চাই ১৪১ রান। সেই লক্ষ্যেই লড়ছে তামিম ইকবালের দল।
কলাবাগানের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে তাসামুল হকের ব্যাট থেকে। ওপেনার জসিমউদ্দিন দলের স্কোরশিটে যোগ করেন ১৬ রান। আব্দুর রাজ্জাক করেন ১২ রান। আবাহনীর পক্ষে ২টি উইকেট পেয়েছেন সাকলাইন সজিব। তাসকিন আহমেদ ও আবুল হাসান রাজু দখলে নিয়েছেন একটি করে উইকেট।