ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপের সাথেই ভালো থাকবে ব্রিটেন

Link Copied!

Obamaআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার তিনি যুক্তরাজ্য পৌঁছেছেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্য থাকবে কিনা সেই প্রশ্নে ওবামা বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্যের ক্ষমতা আরও বাড়বে যদি তারা ইউরোপের সাথে একত্রিত থাকে।
আগামী ২৩ জুন ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকা কিংবা না থাকা প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইস্যুতে ইতিমধ্যে দুভাগ হয়ে গেছে যুক্তরাজ্যের মানুষ। তবে বিশ্লেষকরা মনে করেন, ইউরোপ ত্যাগে ব্রিটেনে অর্থনৈতিক বিপর্যয় নামবে। সেই প্রসঙ্গ নিয়েই ওবামা বলেন, ইইউয়ের সাথে থাকলে বিশ্বে ব্রিটেনের প্রভাব বহুগুণে বাড়বে।
তবে প্রেসিডেন্টের এ বক্তব্যে গুঞ্জন এবং সমালোচনা ছড়িয়ে পড়েছে। যারা ইউরোপ ত্যাগ করতে চান তারা অনেকে এটাকে ওবামার কুটিলতা বলে মনে করছেন। তবে এটা যে একান্তই ব্রিটেনবাসীর ব্যাপার সেটা ওবামা জানেন। যে কারণে তিনি শেষে এও বলেছেন যে, আপনাদের সিদ্ধান্তের ফলাফলের সাথে যুক্তরাষ্ট্রের স্বার্থ অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে।