ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেরা অভিনেত্রী লারা লোটাস

Link Copied!

lara-lotasবিনোদন প্রতিবেদক : সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন অভিনয়শিল্পী-উপস্থাপিকা লারা লোটাস। সম্প্রতি রাজধানীর পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে এপার বাংলা ওপার বাংলার মিলন উৎসবে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ২০১৫ সালে প্রচারিত নাটকের মধ্য থেকে সেরা অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করা হয়। জানালেন, ‘কোন একটা অ্যাওয়ার্ড পেলে দায়িত্বটা বেড়ে যায়। আমারও দায়িত্ব বেড়ে গেল। কাজের ব্যাপারে আরও মনোযোগী হবো।’
পাশাপাশি অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন তিনি। দীর্ঘ পাঁচবছর পর স্ট্রেজে নেচেছেনও। ছোটবেলায় নাচ করলেও পরে আর নিয়মিত করা হয়নি আর। অভিনয়ের পাশাপাশি বর্তমানে টুকটাক লেখালেখিও করছেন লারা। নতুন একটি ডেইলিসোপ লেখায় হাত দিয়েছেন। চলতিবছরই নাটকটির শুটিং শুরু হবে বলে জানালেন তিনি। ‘লেখালেখির প্রাকটিসটা মার কাছ থেকে শেখা। তবে আমি যে নাটক লিখবো এটা ভাবনায় ছিলনা। তিন চার বছর ধরে গল্প লিখতাম। পরে আল মামুন ভাই বললেন, ডেইলি সোপ লিখো।ফাইনালি লিখছি।’
উল্লেখ্য, বর্তমানে শিক্ষকতা করছেন করছেন তিনি। নরসিংদীর কাদের মোল্লা ইন্টারন্যাশনাল স্কুলে (একেএমআইএস) পড়াচ্ছেন।