বিনোদন ডেস্ক : আরো একটি নতুন সংকট যোগ হল সম্প্রতি আত্মহত্যা করা ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির চলমান মামলায়। প্রত্যুষার আত্মহত্যা নিয়ে যখন তদন্ত কমেটি অকুল পাথারে, ঠিক সেসময় ডাক্তার জানালেন যে ২৪ বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা সন্তানসম্ভবা ছিলেন!
গলায় দরি লাগিয়ে আত্মহত্যা করেছেন ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা। তার আত্মহত্যার কারণ নিয়ে চলছে নানা গুঞ্জন। কেউ সরাসরি আঙুল তুলছেন প্রত্যুষার প্রেমিক রাহুল রাজের দিকে। পুলিশও তাকে নিয়ে প্রচুর জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু কিছুতেই প্রত্যুষার আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন হচ্ছিল না। আর এরইমধ্যে প্রত্যুষার ডিএনএ করা ডাক্তারের রিপোর্ট জানাল এক চমকপ্রদ খবর!
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, মৃত্যুর আগে বালিকা বধু খ্যাত তারকা অভিনেত্রী প্রত্যুষা অ্যাবরশন করিয়েছেন। অন্তত জেজে হাসপাতালের ডাক্তারি রিপোর্টটি এমনটিই নিশ্চিত করেছে। এখন শুধু প্রত্যুষার গর্ভে যে সন্তানটি ছিল তার জন্মদাতা কে এই ডিএনএ পেলেই প্রত্যুষার আত্মহত্যার বিষয়টি চূড়ান্ত পাওয়া যেত! কিন্তু তাতো সম্ভব হচ্ছে না!
উল্লেখ্য, ১ এপ্রিল ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধু’র ‘আনন্দি’ খ্যাত তুমুল জনপ্রিয় তারকা অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। তবে কী কারণে তার আত্মহত্যা, এই বিষয়ে কোনো রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। প্রত্যুষা ব্যানার্জির ‘বালিকা বধু’ সিরিয়ালে ‘আনন্দি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।

