ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বিজ্ঞাপনে মুখ দেখাবেন তানজিকা

Link Copied!

tanjikaবিনোদন প্রতিবেদক : টানা দশ বছর পর বিজ্ঞাপনে ফিরেছেন অভিনেত্রী-মডেল তানজিকা আমিন। গতমাসে অমিতাভ রেজার নির্দেশনায় ফিনলে চার একটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। তারপর আরও নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। এস আলম গ্রুপের সয়াবিন তেল ও সিমেন্টের দুটি বিজ্ঞাপন করছেন তিনি। বিজ্ঞাপন দুটি নির্মাণ করছেন শরাফ আহমেদ জীবন। সামনের সপ্তাহেই বিজ্ঞাপনগুলোর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
তানজিকা জানালেন, সিমেন্টের বিজ্ঞাপনে আমার বিপরীতে নিশো আর সয়াবিনের বিজ্ঞাপনে থাকবেন সুমন পাটোয়ারী।’
বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। কাজ করছেন সালাউদ্দিন লাভলুর ‘দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার, আবুল হায়াতের ‘আকাশের উপর আকাশ’, হৃদি হকের ‘সায়াহ্ন’ আলভী আহমেদের ‘নষ্টনীড়, মোস্তফা কামাল রাজের নয়ছয়, ২০০৫ সালে সিনেমায়ও দেখা গেছে তাকে। ‘বকুল ফুলের মালা’ নামে তার একটি সিনেমা মুক্তি পেয়েছিল। মিডিয়ায় তার যাত্রা শুরু ২০০৪ সালে।