বিনোদন ডেস্ক : চারদিকে প্রচণ্ড গরম। স্বাভাবিক তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে চলতি গ্রীষ্মের ভয়াবহ উত্তাপ। পাশের দেশ ভারতেও নয় এর ব্যত্ক্রিম। সংবাদপত্রের মাধ্যমে প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাস মুহূর্মুহূই লক্ষ্য করা যাচ্ছে। মানুষের স্বস্তির জন্য চাই শীতল কিছু। আর এমন মানুষের কথা ভেবেই বলিউড কিং গত ১৫ এপ্রিল মুক্তি দিলেন চলতি বছরে তার অভিনীত প্রথম ছবি ‘ফ্যান’! কিন্তু কি আশ্চর্য, প্রচণ্ড দাবদাহে শাহরুখের ‘ফ্যান’ আরো উত্তাপ ছড়াচ্ছে চারদিকে!
না পাঠক! বিভ্রান্ত হবেন না! গত বছরে ‘দিলওয়ালে’র মাধ্যমে অস্বস্তি ছড়ানো অগনিত দর্শক ভক্তদের স্বস্তির জন্য এবার বলিউড কিং শাহরুখ নিয়ে এলেন আলোচিত একটি সিনেমা। যার নাম ‘ফ্যান’! না, এটা শীতলিকরণ ‘ফ্যান’ নয়! বরং একজন তারকা অভিনেতার পাগলাটে ভক্তের গল্প বলে যাওয়া খুব প্রশংসিত একটি সিনেমা। যা শুধু ভারত নয়, বরং মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী চরম উত্তাপ ছড়িয়ে চলেছে শাহরুখের ‘ফ্যান’।
চলতি বছরে মুক্তি পাওয়া বক্স অফিসে মুক্তির মাত্র চারদিনের হিসেব নিকেষে বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমাটাকেও ছাড়িয়ে গেল ১৫ এপ্রিল মুক্তিপ্রাপ্ত বলিউড কিং শাহরুখের সিনেমা ‘ফ্যান’। সবাইকে ছাপিয়ে মুক্তির চার দিনে ছবিটি শুধু ভারতের বক্স অফিসেই আয় করেছে ৫৫ কোটি রুপি! আর বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে মোট ১২০ কোটি রুপি! অথচ ছবির বাজে ১০৫ কোটি রুপি!
গত বছরে সাকল্যে মুক্তি পেয়েছিল বলিউড কিং খান অভিনীত মাত্র একটি ছবি ‘দিলওয়ালে’। তারকাসমৃদ্ধ ওই ছবিটি বক্স অফিসে ব্যবসা করতে সমর্থ হলেও নুন্যতম প্রশংসা আদায় করে নিতে পারেনি সিনে-আলোচকদের। শাহরুখ অভিনীত এযাবৎ কালের সবচেয়ে বাজে ছবিগুলোর একটি দিলওয়ালে, এমন কথাও বলেছিলেন অনেকে। কিন্তু সব সমালোচনাকে পাশ কাটিয়ে ফের প্রেক্ষাগৃহে ফিরলেন শাহরুখ, এবার বীরদর্পে। প্রচণ্ড গরমে উত্তাপ ছড়াচ্ছেন চারদিকে!
বলিউড মুভিবাজার.কম-এর বরাত দিয়ে জানা গেছে, মুক্তির প্রথম দিনে শুধুমাত্র ভারতেই শাহরুখের ‘ফ্যান’ ২০.৫ কোটি রুপি করে রেকর্ড গড়াসহ মুক্তির চারদিনে ছবিটি শুধু ভারতেই আয় করেছে ৫৭ কোটি রুপি।
প্রথমদিনে ছবিটি ২০ কোটি রুপি আয়ের পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে ছবিটি আয় করেছে যথাক্রমে ১৫.৩৪ কোটি, ১৭.৭৫ কোটি এবং ৫.৫৪ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির চারদিনে ছবিটি ভারতের বক্স অফিসে উঠিয়ে নিল ৫৭ কোটি রুপি।
প্রথম দিনে ২০ কোটি রুপি আয় করে ছবিটি যেসব রেকর্ড গড়েছে, তারমধ্যে অক্ষয় কুমার অভিনীত চলতি বছরে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ‘এয়ারলিফট’কেও ছাড়িয়ে গেছে ফ্যান! অন্যদিকে বলিউডের ‘অল টাইম অপেনিং ডে’-তেও বেশি আয়ের দিক থেকে ১৪তম জায়গা করে নিয়েছে শাহরুখের ফ্যান ছবিটি। আর শাহরুখ অভিনীত হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস এবং দিলওয়ালের পরেই মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে চার নম্বরে আছে ‘ফ্যান’।
২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তির পর গেল বছরের ডিসেম্বরে মুক্তি পায় শাহরুখ অভিনীত ছবি ‘দিলওয়ালে’। ছবিটি মোটেও ভালো করেনি। বরং রোহিত শেঠির নির্মাণে এমন ছবিতে অভিনয় করায় শাহরুখ পড়েছিলেন ব্যাপক সমালোচনার মুখে। আর সেই ‘দিলওয়ালে’র ক্ষতকে ভুলিয়ে দিতে চলতি বছরে প্রথম সিনেমা নিয়ে এলেন শাহরুখ। ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেল তার নতুন ছবি ‘ফ্যান’। সব মিলিয়ে অন্তত পাঁচ হাজার সিনেমা হলে মুক্তি পেল ছবিটি!

