ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজকে ‘ম্যাজিকাল বয়’ বললেন উইলকিন্স

Link Copied!

Mustafizurস্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে পড়ে বোঝা যায় না, উল্টো ব্যাটসম্যানদের দ্রুতই পড়ে ফেলেন। দিন দুয়েক আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ম্যাথু হেইডেন এমনই প্রশংসায় মেতে উঠেছিলেন মুস্তাফিজের। দিন যায় দিন আসে, সঙ্গে মুস্তাফিজের চমকও আসে। নইলে কী আর বোলিংয়ে আসতে না আসতেই মুস্তাফিজকে নিয়ে এমন প্রশংসা করবেন অ্যালান উইলকিন্স! কী সেই প্রশংসা? বাংলাদেশের তারকা পেসারকে ‘ম্যাজিকাল বয়’ বললেন তিনি।
গুজরাট লায়ন্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচটিতে ধারাভাষ্য দেন সাবেক বাঁহাতি পেসার উইলকিন্স। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শুরুর দিকে যখন ভুবনেশ্বর কুমার, বারীন্দার স্রানরা বোলিং করছিলেন, তখনও ধারাভাষ্যকারদের আলোচনায় মুস্তাফিজ।
মুস্তাফিজের শিকার রবিন্দ্র জাদেজা।
কাটার মাস্টার বোলিংয়ে আসতেই উইলকিন্স বলেন, ‘ম্যাজিকাল বয় ফ্রম বাংলাদেশ’। যতবার মুস্তাফিজের নাম, ততবারই যেন বাংলাদেশকে স্মরণ করিয়ে দিচ্ছে গোটা ক্রিকেট বিশ্বের কাছে। সত্যিই অসাধারণ!
এখানেই শেষ নয়, কিংবদন্তি সের্গেই বুবকার সঙ্গেও মুস্তাফিজকে তুলনা করেন ধারাভাষ্যকার উইলকিন্স। যে বুবকা ক্যারিয়ারে পুরুষদের পোল ভল্টে ৩৫ বার বিশ্বরেকর্ড ভেঙেছিলেন। জিতেছিলেন টানা ছয়বার বিশ্ব চ্যাম্পিয়শিপ। তার মধ্যে নিজের রেকর্ডই ভেঙেছিলেন ১৪ বার।
মুস্তাফিজ নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন বলে উইলকিন্সের প্রশংসাবাণী এমন, ‘মুস্তাফিজকে যতবার দেখবেন, ততবারই দারুণ কিছু নিয়ে আপনার সামনে হাজির হবে। অনেকটা ইউক্রেনিয়ান পোল ভোল্টার সের্গেই বুবকার মতো, যিনি কি না নিজের রেকর্ড প্রতিনিয়ত ছাড়িয়ে যেতেন নিজেই।’