ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে ফেলোশিপ পেলেন ৪ তরুণ উদ্যোক্তা

Link Copied!

Bracনিউজ ডেস্ক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (সিইডি) সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক তরুণ উদ্যোক্তা ফেলোশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম-২০১৬ (এপ্রিল রাউন্ড) প্রাপ্ত চার বাংলাদেশি তরুণ উদ্যোক্তার নাম ঘোষণা করেছে।
ইউএস স্টেট ডিপার্টমেন্ট’র শিক্ষা ও সাংস্কৃতিক ব্যুরোর অধীনে আগামী  ৩০ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত এক্সচেঞ্জ প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রর ওকলাহোমা ও ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায়  রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জিডিএলএন সেন্টারে এক প্রি ডিপারচার ওরিয়েন্টেশন প্রোগ্রামে ফেলোশিপ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ সময় এক্সচেঞ্জ প্রোগ্রামটির যাবতীয় বিষয় নিয়ে ফেলোদের জানানো হয়।
ফেলোশিপপ্রাপ্ত  চার উদ্যোক্তা হলেন ফ্রিলেন্স সাংবাদিক ও  নিউজফিড পিআর’র প্রতিষ্ঠাতা সৈয়দ রবিউস সামস, ড্রিমকাস্ট মার্কেটিং ও কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজি,  মহিউদ্দিন চৌধুরী শাওন, মণ্ডল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. রাশেদুজ্জামান এবং জেন ল্যাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক  রাতুল দেব।
ব্র্যাক বিজনেস স্কুল ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর, সহকারী অধ্যাপক শামীম ই হক সিইডি ফেলোশিপপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
এ সময় ঢাকায় আমেরিকান সেন্টারের পারভিন ইলিয়াস, জর্জ মেস্তসসহ পূর্ববর্তী বছরের ফেলোশিপ প্রাপ্তরা  উপস্থিত ছিলেন এবং  এক্সচেঞ্জ প্রোগ্রামটি সম্পর্কে ফেলোদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ড ইলানি স্টাইন, অধ্যাপক, গেলর্ড সাংবাদিকতা ও গণযোগাযোগ কলেজ, ওকলাহোমা বিশ্ববিদ্যালয় স্কাইপির মাধ্যমে ফেলোশিপ প্রাপ্তদের  শুভেচ্ছা জানান এবং এক্সচেঞ্জ প্রোগ্রামটির নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
বার বাংলাদেশের অন্তত ১৩০ আবেদনকারীর মধ্যে তিন স্তরের নির্বাচন প্রক্রিয়া শেষে ওই চারজনকে ফেলোশিপ দেয়া হয়েছে। এ ছাড়াও ভারত ও মায়ানমার থেকে তিনজন করে তরুণ উদ্যোক্তা  ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গেলর্ড সাংবাদিকতা ও গণযোগাযোগ কলেজে অনুষ্ঠেয় ওই ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেবেন।
উল্লেখ্য,  গেলর্ড সাংবাদিকতা ও গণযোগাযোগ কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র, ব্র্যাক মায়ানমার ও ভারতের উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট যৌথভাবে এই তরুণ উদ্যোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রে পাঁচ সপ্তাহ ব্যাপী একটি ফেলোশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামের  আয়োজন করেছে। বাংলাদেশ, মিয়ানমার, ভারতের বেসরকারি খাত, সরকার, সুশীল সমাজ বা শিক্ষকতায় জড়িত ২৫ থেকে ৪০ বছর বয়সের উদ্যোক্তা ও ছোট ব্যবসায়ীরা এতে অংশ গ্রহণ করে থাকেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরোর সহায়তায় প্রোগ্রামটি, উল্লেখিত তিন দেশসহ এবং ওকলাহোমার তরুণ ব্যবসায়িক উদ্যোগ, ব্যবসায় প্রশাসন, সরকার, এনজিও ও শিক্ষাক্ষেত্রে একটি সমন্বয় করা হবে।
কমিউনিটি প্রশিক্ষণ প্রোগ্রাম বা ওকলাহোমায় ক্ষুদ্র ব্যবসার মধ্যে সংযোগ করা ছাড়াও আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের সুযোগ থাকবে। ২০১২ সাল থেকে এই তরুণ উদ্যোক্তা ফেলোশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামটি চালু হয়ে আসছে।