ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইকুয়েডরে ফের ভূমিকম্প
নিহতের সংখ্যা ৫শ ছাড়িয়েছে

Link Copied!

bumikompo-equadorআন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডর উপকূলের কাছে বুধবার ফের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ১। দিন কয়েকব আগে দেশটি ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর আবারও সেখানে ভূমিকম্প আঘাত হানলো। ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০য়ে পৌঁছেছে বলে বিবিসি জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন ১৭ হাজার।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, বুধবার রাতে গ্রীনিচমান সময় ৮ টা ৩৩ মিনিটে মুইজনির ২৫ কিলোমিটার পশ্চিমে ও প্রোপিসিয়ার ৭৩ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। ভূগর্ভে এর গভীরতা ছিল ১৫ দশমিক ৭ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ওই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ে বুধবার জানিয়েছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠতে তার সরকারের তিন শ কোটি মার্কিন ডলার লাগবে। এজন্য চলতি বছর দেশের জনগণের ওপর করের বোঝা ১২ থেকে ১৪ ভাগ বেড়ে যেতে পারে। এছাড়া বিক্রি করে দিতে হবে দেশের অনির্দিষ্ট সংখ্যক সম্পদ। ভূমিকম্পের আগে থেকেই দেশটি আর্থিক সঙ্কটে রয়েছে। চলতি বছর তেল নির্ভর এ দেশটির আয় শতকরা ২ ভাগ কমবে বলে  আশঙ্কা ব্যক্ত করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। ভূমিকেম্পের কারণে দেশটির দেড় লাখ শিশু সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ।