ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে কিক-বক্সিং শিখছে মেয়েরা

Link Copied!

saudiআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ছেলে মেয়েতে বড় ধরনের তফাৎ ধরা হয়। মেয়েরা বেশিরভাগ সুযোগ সুবিধাই পায় না যেটা ছেলেরা পায়। মেয়েরা একা ঘরের বাইরে যেতে পারেনা, ড্রাইভিং করতে পারেনা। এমনকি সৌদি স্কুলগুলোতে মেয়েদেরকে খেলতে পর্যন্ত দেয়া হয় না। তবে এই নিয়মের তোয়াক্কা না করে মার্শাল আর্ট শিখছে সৌদি মেয়েরা।
সাম্প্রতিক সময়ে সৌদি মেয়েদের ভেতরে পরিবর্তন আসছে। কিছুদিন আগে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিল মেয়েরা যেটা সৌদির ইতিহাসে এই প্রথম। সাম্প্রতিক সময়ে দেশটির কর্তৃপক্ষ একটি নতুন কমিটি গঠন করেছে। সেখানে মেয়েদের স্কুলে খেলাধুলা করতে দেয়া যায় কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এই কাজে নিঃসন্দেহে সময় নেবে কর্তৃপক্ষ। সেইজন্যে অপেক্ষা না করে দেশটির এক নারী মেয়েদের জন্য কিক বক্সিংয়ের স্কুল খুলে বসেছেন তার বাবার বাড়িতে। জেদ্দায় অবস্থিত এই বাড়িতে বানানো স্কুলের অংশগ্রহণকারীরা সবাই মেয়ে।
হালা আল হোমরানি নামের ঐ নারী নিজে যুক্তরাষ্ট্রে ছিলেন একসময়। সেখানে মার্শাল আর্ট শিখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই কিক বক্সিং স্কুল খুলেছেন তিনি। সেখানে আসা মেয়েদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
সৌদিতে ব্যক্তিগত শরীর চর্চা কেন্দ্র খুলে বসা কঠিন কাজ। আইনগত দিক থেকে যেমন বাধা রয়েছে, তেমনি রয়েছে অর্থনৈতিক বাধা। যে কারণে হালা সরকারি অনুমতির অপেক্ষা করেননি। ২০১৩ সালে দেশটির শুরা কাউন্সিল স্কুলে মেয়েদের খেলাধুলার নিষেধাজ্ঞা তুলে নেয়ার সুপারিশ করলেও সেটা এখনো চূড়ান্ত হয়নি, কিছুটা শিথিল হয়েছে মাত্র।
ব্যক্তিগত প্রচেষ্টায় প্রশিক্ষণ নিয়ে দুই জন সৌদি নারী ২০১২ সালের লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছিলেন। অনেকেই আশা এখনো আশা করেন, ব্রাজিল অলিম্পিকে একদিন সৌদি আরবের অনেক মেয়ে অংশগ্রহণ করবে।