ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উজবেকদের ওপর রুশ নির্যাতনের নিন্দায় অ্যামনেস্টি

Link Copied!

amnestyআন্তর্জাতিক ডেস্ক : মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিবাসন ও আশ্রয় প্রার্থীদের সাবেক সোভিয়েত মিত্র উজবেকিস্তানে ফেরত পাঠানোর জন্য বৃহস্পতিবার রাশিয়ার নিন্দা জানিয়েছে। সেখানে তাদের ভয়াবহ নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। মানবাধিকার গোষ্ঠীটির নতুন এক রিপোর্টে উজবেকিস্তানের সাথে ‘অপরাধমূলক কর্মকান্ডে’ জড়িয়ে পড়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করা হয়েছে। ১৯৯১ সালের পর থেকে সাবেক কমিউনিস্ট নেতা ইসলাম করিমভ মধ্য এশিয়ার দেশটি শাসন করে আসছেন।
নির্যাতনের ঝুঁকির মুখে উজবেক নাগরিকদের দেশে ফেরত পাঠানো বা জোরপূর্বক বিতাড়ন বন্ধের জন্য মস্কোর প্রতি আহবান জানিয়েছে অ্যামনেস্টি। ইউরোপ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের পরিচালক জন দালহুইসেন বলেন, ‘রাশিয়া কর্তৃপক্ষ উজবেকিস্তানের নির্যাতন ও অবিচারের ব্যাপারে শুধুমাত্র চোখ বন্ধ করেই নেই বরং তারা এক্ষেত্রে সহায়তা করছে।’
আইনপ্রনেতা, সক্রিয়কর্মী ও নির্যাতনের হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া নাগরিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরী করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের পর থেকে শত শত রাজনৈতিক আশ্রয় প্রার্থী, শরণার্থী ও শ্রমিক শ্রেণীর অভিবাসন প্রার্থীকে অপহরণ করে বা জোরপূর্বক রাশিয়া থেকে উজবেকিস্তানে ফেরত পাঠানো হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ‘উজবেকিস্তানে অবর্ণনীয় নির্যাতন চালানোর অনেক প্রমাণ থাকা সত্ত্বেও রাশিয়া এসব নাগরিককে ফেরত পাঠানো অব্যাহত রেখেছে।’