ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিশংসন রুখতে জাতিসংঘে ধর্না দিচ্ছেন রৌসেফ

Link Copied!

dilma-rusefআন্তর্জাতিক ডেস্ক : নিজের বিরুদ্ধে অভিংশসন প্রক্রিয়াটি রুখতে জাতিসংঘের দারস্থ হচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। এ সংক্রান্ত তদবির ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য তিনি আগামীকাল নিউ ইয়র্ক ছুটছেন। তবে তার এই তৎপরতা কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা বুধবারও তার সরকারের আরো একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। ফলে মন্ত্রিসভা প্রায় অকার্যকর হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে শুক্রবার জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন রৌসেফ। সেখানে তিনি নিজের অভিশংসনের উদ্যোগকে অবৈধ অভিহিত করে এর নিন্দা জানাবেন। শুরু থেকেই এই উদ্যোগকে ‘তাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত’ বলে অভিহিত করেছেন রৌসেফ। এটি বাস্তবায়িত হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় ছাড়তে বাধ্য হতে পারেন তিনি।
এদিকে তার বিরোধীরাও প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে তদবির করতে যুক্তরাষ্ট্রে গেছেন। বিরোধী পিএসডিবি পার্টির নেতা সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান অ্যালয়িসিও নুনেস যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রয়েছেন। অভিশংসন প্রক্রিয়া কীভাবে সংবিধান সম্মত তিনি তা যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের কাছে তুলে ধরবেন ।
রৌসেফের এই দুর্দিনে বুধবার পদত্যাগ করেছেন ব্রাজিলের জ্বালানিমন্ত্রী এদুয়ার্দো ব্রাগা। নিজ দল পিএমডিবি’র নির্দেশেই তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছেন। তার অভিশংসন প্রক্রিয়ায় যোগ দেয়ার জন্যই কয়েক সপ্তাহ আগে সরকার ছেড়ে বেরিয়ে গিয়েছিল কোয়ালিশন সরকারের অন্যতম শরিক এই দলটি।
এ নিয়ে রৌসেফের ৩১ সদস্যের মন্ত্রিসভার নয় মন্ত্রীই পদত্যাগ করলেন। এর আগে পদত্যাগ করেছেন দেশের পর্যটন ও ক্রিড়ামন্ত্রী। ফলে অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ ব্রাজিল কীভাবে অতবড় একটি আয়োজন করবে তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। অভিশংসন বাস্তবায়িত হলে তিন মাস পর অনুষ্ঠিত এই গেমসের সময় প্রেসিডেন্ট থাকছেন না রৌসেফ। তার স্থলাভিষিক্ত হতে পারেন ভাইস প্রেসিডেন্ট মিচেল তেমের। বুধবার তিনি তার নতুন সরকারের কর্ম পরিকল্পনা নিয়ে রাজধানী সাও পাওলোতে নিজের মিত্রদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের নতুন প্রেসিডেন্ট হিসেব তার প্রথম কাজ হবে  দ্রুত আর্থিক সঙ্কট কাটিয়ে দেশবাসীর আস্থা অর্জন করা।
প্রসঙ্গত, দেশের আর্থিক ঘাটতির কথা গোপন করার অভিযোগে রোববার পার্লামেন্টের নিম্নকক্ষে রৌসেফের বিরুদ্ধে আনীত অভিশংসন বা অনাস্থা প্রস্তাবটি সংখ্যাগরিষ্ট ভোটে পাস হয়েছে। এটি এবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে তোলা হবে। ৮০ সদস্যের দুই তৃতীয়াংশ বা ৪১ জন সিনেট সদস্য এতে সমর্থন দিলেই শুরু হবে তাকে ক্ষমতাচ্যুত করার আসল প্রক্রিয়া। তবে তারা এটি বাতিল করে দিলে ক্ষমতায় বহাল থাকবেন তিনি।