বিনোদন প্রতিবেদক : আগামীকাল ২২ এপ্রিল থেকে মাইম আর্ট এর আয়োজনে তিন মাসব্যাপী মূকাভিনয় কর্মশালা শুরু হতে যাচ্ছে। এতে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশু-কিশোররাও অংশ নিতে পারবে।
মূকাভিনয় বিষয়ক সংগঠন ‘মাইম আর্ট’ এর তিন মাসব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিবেন মূকাভিনেতা নিথর মাহবুব। এই কর্মশালার মাধ্যমে দলে নতুন সদস্য সংগ্রহ করা হবে। আগ্রহীরা শিল্পকলা একাডেমির কফি হাইজ, চিলেকোঠা, হ্যাসেল, আজিজ সুপা মার্কেট এর তৃতীয় তালায় বালুচর(৮১নং), বেইলীরোড থিয়েটার কর্ণার থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে প্রতি বছর মূকাভিনয় কর্মশালার আয়োজন করে আসছে মাইম আর্ট। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এখন তৈরি হয়েছে তরুণ প্রজন্মের অনেক মূকাভিনয় শিল্পী এবং সংগঠন। দিনে দিনে মূকাভিনয় শিল্পের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়তে থাকায় মাইম আর্ট এখন প্রতি তিনমাস পরপর একটি করে মূকাভিনয় কর্মশালার আয়োজন করে।

