ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাটলেটিকো মাদ্রিদের কষ্টার্জিত জয়

Link Copied!

athletekoস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে বার্সেলোনার সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ যদি বার্সার ঘারে নিঃশ্বাস ফেলে থাকে, তাহলে অ্যাটলেটিকো কামড় বসিয়ে দিয়েছে লুইস এনরিকের দলের ঘারে! সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বুধবার রাতেও। প্রতিপক্ষ অ্যাটলেটিকো বিলবাওয়ের মাঠে জয় ছিনিয়ে নিয়েছে অ্যাট. মাদ্রিদ। যদিও সেই জয়টা ১-০ ব্যবধানে কষ্টার্জিত। ব্যবধান যা-ই হোক, জয় তো জয়ই! ম্যাচ শেষে বিবেচনার প্রতিপাদ্য বিষয় এটাই।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট জমা হলো অ্যাটলেটিকোর ঝুলিতে। তার পরও লা লিগার টেবিলে তারা দ্বিতীয় স্থানেই রয়েছে। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে বার্সা। এক পয়েন্টে পিছিয়ে থেকে রিয়াল মাদ্রিদ অবস্থান করছে তৃতীয় নাম্বারে।
একটা কথা আছে, ‘পুরানো চাল ভাতে বাড়ে’। ফার্নান্দো তোরেসের ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে তা। ৩২ বছর বয়সেও খেলে যাচ্ছেন দুর্দাণ্ড প্রতাপের সঙ্গেই। ভিয়া রিয়ালের বিপক্ষে অ্যাটলেটিকো যখন ধুঁকছিল, ঠিক তখনই স্বমহিমায় জ্বলে ওঠেন তোরেস। আদায় করে নেন দারুণ এক গোল।
ম্যাচের ৩৮তম মিনিটে অ্যান্টোনি গ্রিজম্যানের সহায়তায় ভিয়া রিয়ালের জালে বল জড়ান তোরেস। আর তাতে স্বাগতিক দর্শকরা নিস্তব্দ হয়ে পড়েন। ওই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছেড়েছে দিয়েগো সিমিওনের দল।