ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানইউ-লিভারপুলের জয়

Link Copied!

manUস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় বুধবার রাতটা দারুণ কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের। ঘরের মাঠে জয় নিয়ে তুলে নিয়েছে দু’দলই। ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসকে ২-০ ব্যবধোনে হারিয়েছে ম্যানইউ। অপর ম্যাচে আনফিল্ডে শক্তিশালী এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।
এই জয়ে ৩৪ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট জমা হলো ম্যানইউর ভাণ্ডারে। লিগ টেবিলে তাদের অবস্থান পঞ্চম। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে তালিকার সপ্তম স্থানে। লিগ টেবিলের শীর্ষস্থানটা রয়েছে লেস্টার সিটির দখলেই। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৭৩।
ঘরের মাঠে ম্যানইউর শুরুটা হয় আত্মঘাতী গোলে! ম্যাচের ৪ মিনিটের মাথায় প্রতিপক্ষ খেলোয়াড়কে রুখতে গিয়ে ভুলে নিজেদের জালে বল জড়ান ক্রিস্টাল প্যালেসের তারকা দেলানি। আর তাতে ম্যানইউ এগিয়ে যায় ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের পক্ষে গোল করেন মাতিও ডারমেইন। খেলার ৫৫ মিনিটে সফরকারী প্যালেসের জাল খুঁজে পান তিনি।
লিগের অপর ম্যাচে লিভারপুল খেলেছে লিভারপুলের মতোই। যদিও তাদের ৪৩ মিনিট পর্যন্ত যুদ্ধ করতে হয়েছে। তবে ম্যাচের সূচনালগ্ন থেকেই তারা আধিপত্য বিস্তার করেছে। প্রথমার্ধে লিভারপুলের পক্ষে দুটি গোল করেন ওরিগি ও সাকো। দ্বিতীয়ার্ধে অল রেডসদের পক্ষে অপর গোল দুটি আসে দানিয়েল স্টারিজ ও ফিলিপে কুটিনহোর কল্যাণে।