ঢাকাWednesday , 20 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইকুয়েডর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৮০

Link Copied!

bumi-kompoআন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে  ৪৮০তে উন্নীত হয়েছে। এই সংখ্যা আরো বাড়বে বলেই মনে হয়। কেননা শনিবারের ওই ভূমিকম্পের পর এখনো নিখোঁজ রয়েছে ২৩১ জন। এ ঘটনায় আহত হয়েছে ৪ হাজারের বেশি মানুষ।
ভয়াবহ ওই ভূমিকম্পে গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। দুর্যোগের হাত থেকে বেঁচে যাওয়া লোকজন অবর্ণনীয় দুর্দশা ভোগ করছে। তাদের জন্য পর্যাপ্ত খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এমনকি নিরাপদ পানির অভাবে অনেকে জীবাণুযুক্ত অপরিষ্কার পানি পান করছে। ফলে ভূমিকম্পের পর দেশের হাজার হাজার মানুষ পানি বাহিত রোগে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে লাশ পঁচা গন্ধ। এখন আর কাউকে জীবিত খুঁজে পাওয়ার আশা নেই বলে রয়টার্সকে জানিয়েছেন ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জোসে সেরেনো। তবে মঙ্গলবারও মান্তা শহরের এক হোটেলের ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে জীবীত উদ্ধার করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
ভয়াবহ ওই ভূমিকম্পের পর ইকুয়েডরে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।