ঢাকাWednesday , 20 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্পর্ক নেই তবুও ‘বন্ধুত্ব’ অটুট আছে বস্তির দুই শিশুর!

Link Copied!

friendবিনোদন ডেস্ক : মনে আছে হলিউডের বিখ্যাত সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর কথা? হ্যাঁ, ডেনি বয়েলের অস্কারজয়ী সেই সিনেমার কথাই বলছি! ছবিতে বস্তিতে বেড়ে ওঠা জামাল আর লতিকার মধ্যে যে প্রেম দেখে দর্শক বারবার আপ্লুত হয়েছেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে অসংখ্য মানুষের! সেই জুটির মধ্যেই এখন আর কোনো প্রেমের সম্পর্ক নেই! কিন্তু তাতে কি, বস্তির ছেলের চরিত্রে অভিনয় করা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেলের সঙ্গে নাকি এখনো ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর লতিকার বন্ধুত্বের সম্পর্ক জিইয়ে আছে!
২০০৮ সালে মুক্তি পায় ‘স্লামডগ মিলিয়নিয়ার’। এই ছবিতে অভিনয়ের মাধ্যমেই লতিকার চরিত্রে অভিনয় করা ফ্রিদা পিন্টোর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে দেবের। তাদের মধ্যে চলা দীর্ঘ দিনের সম্পর্কের জবনিকাপাত ঘটে গত ২০১৪ সালে। সম্প্রতি একসঙ্গে হয়েছিলেন এই দুই তারকা। আর সেখানেই অভিনেতা দেব প্যাটেল বললেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক না থাকলেও এখনো বন্ধুত্ব ঠিকই অটুট আছে!
‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় দেব প্যাটেল ও ফ্রিদা পিন্টো…
সম্প্রতি সাপ্তাহিক টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রিদা সম্পর্কে দেব প্যাটেল বলেন, ওহ! সে অসাধারণ! সে আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ অংশজুড়ে আছে। আমরা শুধু সিনেমাতেই একসঙ্গে দারুণ কিছু সময় কাটাইনি, বরং ব্যক্তিগতভাবেও অসাধারণ কিছু মুহূর্তু আমাদের আছে। আমি তাকে বরাবরই শ্রদ্ধার চোখে দেখি।
দেবের বয়স মাত্র ২৫! বর্তমানে কারো সঙ্গেই তার সম্পর্ক নেই। পরিবারের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে সিঙ্গেল লাইফ উপভোগ করছেন তিনি।
প্রসঙ্গত, ডেনি বয়েলের সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’ এ বস্তির ছেলে জামালের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন দেব প্যাটেল। আর অন্যদিকে লতিকা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন ফ্রিদা পিন্টো।