ঢাকাWednesday , 20 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুপ, ভাই কিছু ভাবছে!

Link Copied!

mosarofবিনোদন প্রতিবেদক : ২০১৪ সালে ঈদুল আজহায় এনটিভিতে প্রচারিত হয়েছিল একক নাটক ‘চুপ, ভাই কিছু বলবে’। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন অপি করিম। প্রায় দুই বছর পর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ নাটকটির সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছেন সাগর জাহান।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় টানা চারটি নাটকের শুটিং শেষে ঢাকায় ফিরেছেন মোশাররফ করিম। তবে একদিন বিশ্রাম নিয়ে আবারো শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। আসছে ঈদুল ফিতর, এ উপলক্ষে বেশ কিছু নাটকে সিডিউল দিয়ে রেখেছেন এই অভিনেতা। সেগুলোর একটি ‘চুপ, ভাই কিছু ভাবছে’, গত ১৬ এপ্রিল রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ছয় পর্বের নতুন এই নাটকের শুটিং।
উল্লেখ্য, গেল কয়েকটি ঈদে মোশাররফ করিম অভিনীত ধারাবাহিক ‘সিকান্দার বক্স’ দর্শকদের পছন্দের শীর্ষে ছিল। কিন্তু গত ঈদুল আজহার পর জনপ্রিয় এই ঈদ ধারাবাহিকটি আর কোন পর্ব নির্মাণ না করার ঘোষণা দেন পরিচালক সাহর জাহান।