ঢাকাWednesday , 20 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের তিন ফ্রাঞ্জাইজির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পাওনা নিয়ে সমস্যা অনেক পুরোনো ঘটনা। টুর্নামেন্টের সূচনালগ্ন থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে টাকা পান, এমন হাহাকার থাকে খেলোয়াড়দের। এবার নতুন করে তিন ফ্রাঞ্জাইজি ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স ও সিলেট সুপার স্টারসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ একই, নিজ নিজ দলের খেলোয়াড়দের পাওনা পুরোপুরি বুঝিয়ে দেয়নি তারা।
বিপিএলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা এক বেসরকারী টিভি চ্যানেলকে জানান, ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স ও সিলেট সুপার স্টারসের ক্রিকেটাররা তাদের পাওনার শতকরা ২৫ ভাগ হাতে পেয়েছেন। বাকিটা এখনো পাননি তারা। তবে বিপিএলের চেয়ারম্যান আশাবাদী যে ওই তিন ফ্রাঞ্জাইজি তাদের খেলোয়াড়দের বাকি পাওনাটুকু দিয়ে দেবে।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, বিপিএলের তৃতীয় আসরে ২৫ থেকে ৩০ জন খেলোয়াড় তাদের পাওনা নিয়ে সমস্যায় পড়েছেন। কিন্তু বিপিএল গভর্নি কাউন্সিল বলছে, সিডব্লিউএবি আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে তাদের কিছু জানায়নি।