ঢাকাWednesday , 20 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি প্রশ্নপত্র ফাঁস, ঠেকাতে পারেনি কর্তৃপক্ষ

Link Copied!

QUSনিজস্ব প্রতিবেদক : ফেসবুকে ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শত নিরাপত্তার বেষ্টনী ভেদ করে গতকাল মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক ঘণ্টা আগেই ফেসবুকে এক ব্যক্তি ওই পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করেন। ফলে বরাবরের মতো এবারও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পারেনি কর্তৃপক্ষ।
আহমেদ নিলয় নামের এক ব্যক্তির ফেসবুকের টাইমলাইন পর্যালোচনা করে দেখা গেছে, গতকাল সকাল ৯টা ৫ মিনিটে জীববিজ্ঞানের বহুনির্বাচনী অংশের প্রশ্নপত্র প্রকাশ করেছেন তিনি।
ফেসবুকে আহমেদ নিলয়ের পরিচয় হিসেবে দেয়া আছে, তিনি বুয়েট ছাত্রলীগের দপ্তর সম্পাদক। ফেসবুকে প্রকাশ করা প্রশ্নপত্রের সঙ্গে গতকাল পরীক্ষার প্রশ্নের হুবহু মিলও পাওয়া গেছে। তবে বুয়েট ছাত্রলীগ জানিয়েছে এ নামে তাদের কোনো কর্মী নেই।
প্রশ্নফাঁস বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমরা কিছুই জানতাম না। আপনার কাছ থেকেই জানলাম। তবে আমরা তদন্ত করছি। যারা এই ফাঁস চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
পরীক্ষার আগেই ফেসবুকে প্রশ্নপত্র প্রকাশ করা কীভাবে সম্ভব বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণত পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন সকাল ৯টার মধ্যেই পৌঁছে যায়। সেখান থেকেই হয়তো প্রশ্ন ফাঁস হতে পারে।’