ঢাকাTuesday , 19 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে ২ শতাধিক সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Link Copied!

markinআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করার জন্য ইরাকে আরো দুই শতাধিক সেনা এবং বেশ কিছু অ্যাপাচি হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। উর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন, জঙ্গি বিরোধী যুদ্ধে ইরাকি বাহিনীকে সহায়তা করার জন্য তারা সেখানে আরো সেনা ও হেলিকপ্টার পাঠাচ্ছেন। সম্প্রতি ইরাকি সেনারা আইএসের কাছ থেকে মসুল শহরটি পুনরুদ্ধারের পরই এই ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামাও ইরাকে আরো ২১৭ মার্কিন সেনা পাঠানোর কথা জানিয়েছিলেন। ওই পরিমাণ সেনা পাঠানো হলে ইরাকে মার্কিন সেনা উপস্থিতির পরিমাণ ৩৮৭০ থেকে বেড়ে ৪০৮৭তে গিয়ে দাঁড়াবে। সেখানে বেশিরভাগ মার্কিন সেনাই ইরাকি সেনাদের রণক্ষেত্রে সফলতার বিষয়ে পরামর্শ দেয়ার কাজ করে থাকে।
সম্প্রতি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেছিলেন,‘ইরাকিরা লড়াই করতে প্রস্তুত। ইতিমধ্যে তারা জঙ্গিদের কাছ থেকে উল্লেখযোগ্য ভূমিও দখল করেছে। তাই আমরা তাদের আরো সমর্থন দিচ্ছি।’