স্পোর্টস ডেস্ক : প্রথম বাঙালি তরুণী হিসেবে অলিম্পিক জিমন্যাস্টিকসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়লেন দীপা কর্মকার। এমন অসাধারণ কীর্তি গড়ায় প্রশংসায় ভাসছেন দীপা।
শচীন টেন্ডুলকার যেমন অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ইতিহাস গড়ার জন্য দীপাকে অভিনন্দন। তোমার এই সাফল্য ভারতের তরুণ প্রজন্মকে আরো অনুপ্রাণিত করবে। অনেক শুভেচ্ছা।’
দীপা ভারতের ত্রিপুরা রাজ্যের মেয়ে। তবে তার আদিপুরুষ বাস করতেন বাংলাদেশের নরসিংদীর রায়পুরায়। এমনটাই জানিয়েছেন দীপার বাবা দুলাল কর্মকার।
রিও ডি জেনেরিওতে চলমান অলিম্পিকের বাছাইপর্বে ৫২ হাজার ৬৯৮ পয়েন্ট স্কোর করে মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেন দীপা। তিনি গোটা বাঙ্গালি জাতির গর্ব।

