ঢাকাTuesday , 19 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেইলকে নিয়ে চিন্তিত নন কোহলি

Link Copied!

koholiস্পোর্টস ডেস্ক : ক্রিস গেইল, বোলারদের আতঙ্কের নাম। যেদিন ব্যাট হাতে ঝড় তোলেন, সেদিন কোনো বোলারকেই পাত্তা দেন না। বল গ্যালারিতে পাঠাতেই পছন্দ তার! চার-ছক্কার বন্যা বয়ে যায় গেইলেন ব্যাটে। ঘরোয়া ও আন্তর্জাতিক টি২০তে ৪২.৭০ গড়ে করেছেন ৮৮৪০ রা। এর মধ্যে রয়েছে ১৭টি সেঞ্চুরি। আছে ৫৫টি ফিফটি। চাট্টিখানি কথা নয়। সেই গেইলই কি না গত পাঁচ ম্যাচ ধরে রান পাচ্ছেন না!
আইপিএলের নবম আসরে এখনো পর্যন্ত আসল চেহারায় পাওয়া যায়নি গেইলকে। রয়েছেন অফ ফর্মে। তার পরও গেইলকে নিয়ে চিন্তিত নন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জানালেন, টুর্নামেন্টের কোনো না ম্যাচে রানে ফিরবে গেইল। যেদিন দরকার হবে, সেদিন কি না একটি সেঞ্চুরিই করে বসেন গেইল।
এবারের আইপিএলের প্রথম দুই ম্যাচে গেইল করেছেন যথাক্রমে ১ ও ০। যা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানের নামের পাশে সত্যিই বেমানান। তাই প্রশ্ন উঠেছে গেইলের ফর্ম নিয়ে। উত্তরটা কোহলি দিলেন এভাবে, ‘বেঙ্গালুরুকে অনেক কিছুই দিয়েছে গেইল। সে দারুণ ক্রিকেটার। আমার মনে হয়, সবাই গেইলের থেকে একটু বেশিই প্রত্যাশা করে। তারা চান, প্রত্যেকটি ম্যাচেই রান করবে। দেখবেন, সে কিন্তু এই ফরম্যাটে ভয়ঙ্কর ব্যাটসম্যান। ১৭টি সেঞ্চুরিই তার বড় প্রমাণ। আমি নিশ্চিত গেইল সবার প্রত্যাশা মেটাবে। গেইলকে নিয়ে চিন্তিত নই আমি। বাকিরা ভালো করছে। ক্রিকেট তো আসলে সেটাই। কেউ না পারলে, বাকিদের সেই সুযোগটা নিতে হয়। দেখা যাবে, যেদিন আমাদের দরকার হবে, সেদিনই একটা সেঞ্চুরি করে দিল গেইল!’