নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে শিক্ষাবর্ষ অনুযায়ী যারা অংশ নিতে পারবে তাদের তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে যে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন- ১৯৯৮-২০১২ সাল পর্যন্ত ডিগ্রি পাস। ২০০০-২০১২ সালের অনার্স ফাইনাল পরীক্ষা। ২০০০-২০১২ মাস্টার্স ফাইনাল পরীক্ষা। ২০০৭-২০১২ সালের বিবিএ।
২০০৩-২০১২ সালের এমবিএ। ২০০৭-২০১৩ সালের বি এড (অনার্স)। ২০০৬-২০১২ সালের এমএড। ২০০৮-২০১২ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স। ২০০৭-২০১২ সালের বিএফএ (অনার্স)।
২০০৯-২০১২ সালের বিএফএ (পাস)। ২০১০-২০১১ সালের ইসিই। ২০০৩-২০১২ সালের এলএলবি (ফাইনাল)। ২০০৩-২০১০ সালের এমএসসি ইন সিএসই এবং পিএইচডি বা এমফিল বা এমএএস ডিগ্রিপ্রাপ্ত, গবেষকরা রেজিস্ট্রেশন করতে পারবে।
সমাবর্তনে রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৫০০ টাকা এবং সনদ প্রতি ৫০০ টাকা। অনলাইনে সোনালী সেবা, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের (মাস্টার, ভিসা, নেক্সাস) মাধ্যমে নির্ধারিত অর্থ প্রদান করা যাবে।
সমাবর্তনে অংশগ্রহণ করতে আগ্রহীরা অনলাইনে (www.convocation.nu.edu.bd) ওয়েবসাইটের মাধ্যমে চলতি বছরের ৮ জুন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। সমাবর্তনে অংশগ্রহণকারীদের চুড়ান্ত তালিকা এবং কোন ভেন্যুতে আসন গ্রহণ করবেন তা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.nu.edu.bd) প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

