ঢাকাTuesday , 19 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ান্টেড পোস্টারে মোদী!

Link Copied!

modiনিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্কুল ও কলেজ জীবনের বন্ধুদের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন একদল মানুষ। আর এর জন্য নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ওয়ান্টেড পোস্টারে ছেয়ে দেয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু, হঠাৎ এমন খোঁজের কী দরকার পড়লো?
আসলে নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রির তথ্য পেতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটি আবেদন হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রতিউত্তরে জানান, এভাবে হবে না। বলতে রোল নম্বর। কিন্তু যিনি আবেদন করেছেন তিনিতো মোদীর রোল নম্বর জানেন না। এখন উপায়? বাধ্য হয়ে তার বন্ধু বান্ধবদের খোঁজে নেমেছেন এস রাজাশেখর নামে ওই ব্যক্তি।
ইতোমধ্যে টুইটারে মোদীর ছবি দিয়ে একটি ওয়ান্টেড পোস্টার পোস্ট করেছেন। যাতে লেখা রয়েছে, পোস্টারে থাকা ব্যক্তির স্কুল ও কলেজ জীবনের বন্ধুদের খোঁজ চাই।
আর এই অদ্ভুত ওয়ান্টেড পোস্টারেই এখন ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ভারতের একাধিক ইউজার এই পোস্টার তাদের অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এমনকী, ফেসবুকেও ছেয়ে গিয়েছে এই পোস্টার। মোদীর স্কুল বা কলেজ জীবনের কোনো বন্ধু এখনও রাজাশেখরের সঙ্গে যোগাযোগ করেছেন কি না তা জানা যায়নি। রাজাশেখরের আশা, দিল্লি বিশ্ববিদ্যালয় মোদীর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে পারেনি ঠিকই, তবে মোদীর বন্ধুদের পেলে প্রধানমন্ত্রীর শিক্ষা নিয়ে প্রচুর তথ্য মিলবে।