ঢাকাMonday , 18 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি২০তে সবচেয়ে কম খরুচে পেসার মুস্তাফিজ

Link Copied!

Mustafizurস্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে বোলিং আশ্চর্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। সেই সঙ্গে গড়ছেন একের পর এক রেকর্ড। টি২০তে সবচেয়ে কম রান দেয়ার রেকর্ডটিও নিজের করে নিলেন। সীমিত ওভারে এই ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে কম ইকোনোমি মুস্তাফিজের।
এখন পর্যন্ত ২৫টি টি২০ ম্যাচ খেলেছেন সাতক্ষীরা সায়ানাইড। এতে তার ইকোনোমি ৫.৯৪। অফিসিয়াল টি২০তে নূন্যতম পাঁচ শ বল করেছেন এমন পেসারদের মধ্যে এই কাটার মাস্টারের ইকোনোমি সবচেয়ে কম। শুধু তাই নয়, একমাত্র তার ইকোনোমি রেট ৬.০০ এর নিচে।
মুস্তাফিজের পর সেরা ইকোনোমির দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক। ২০১১ সালে অবসরে যাওয়া এই পেসারের ইকোনোমি ৬.০৭।
আন্তর্জাতিক টি২০তেও মুস্তাফিজের ইকোনোমি ৬.০০ এর নিচে। ১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে ৩০৮ বলে ৩০৭ রান দিয়েছেন। তাতে ৫.৯ ইকোনোমি রয়েছে তার।
টি২০তে ইকোনোমির দিক থেকে সব মিলিয়ে অষ্টম স্থানে আছেন মুস্তাফিজ। ৫.৪১ ইকোনোমি নিয়ে শীর্ষে আছেন স্পিনার স্যামুয়েল বদ্রি। তার পরের দুটি স্থানে আছেন সুনীল নারাইন (৫.৫৩) ও নেপালের স্পিনার গাউচান (৫.৫৪)।