ঢাকাMonday , 18 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইকুয়েডরে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে

Link Copied!

bumi-kompoআন্তর্জাতিক ডেস্ক : শনিবার ইকুয়েডরের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। এখন পর্যন্ত ২৭২ জন নিহতের খবর পাওয়া গেছে। কিন্তু প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ে সতর্কতা দিয়ে বলেছেন এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই হাজারেরও বেশি মানুষ।
বিবিসি জানিয়েছে, প্রায় ১০ হাজার সেনা সদস্য ও ৩৫শ’ পুলিশ সদস্য ধ্বংসস্তূপের নিচ থেকে চাপা পড়া মানুষদের উদ্ধারের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া উদ্ধার কাজে সাহায্যের জন্য সুইজারল্যান্ড, স্পেন এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে বাহিনী এসে যোগ দিয়েছে সেখানে।
শনিবার স্থানীয় সময় রাত ৮টার (বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা) দিকে ইকুয়েডরের দক্ষিণ উপকূলীয় শহর মুসনি থেকে ২৮ মাইল দক্ষিণ-পূর্বে রিখটার স্কেলে ৭.৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। বর্তমানে জরুরি অবস্থা জারি রয়েছে দেশটিতে।
প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ে এই দুর্যোগে দেশের জনগণকে শান্ত থাকারও পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের খবর পেয়ে তিনি ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস শনিবারের ভূমিকম্পকে ১৯৭৯ সালের ভূমিকম্পের চাইতেও ভয়াবহ বলে উল্লেখ করেছেন।
এদিকে টুইটারে দেওয়া এক বার্তায় ইকুয়েডরের বিচারমন্ত্রী লেডি জুনিগা জানান, ভূমিকম্পের সময় পোর্তভিয়েজো শহরে কারাগার থেকে প্রায় ১০০ বন্দী পালিয়েছে। তাদের মধ্যে ৩০ জন ধরা পড়লেও অনেকেই পলাতক।