ঢাকাSunday , 17 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ. সুদান সীমান্তে ১৪০ জন হত্যা করেছে বন্দুকধারীরা

Link Copied!

jakarta-hamlaআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদান ও ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় অস্ত্রধারীরা ১৪০ জন বেসামরিক মানুষ হত্যা করেছে এবং ৩৯ জন শিশু অপহরণ করেছে বলে জানিয়েছে ইথিওপিয়া।
ইথিওপিয়ার যোগাযোগমন্ত্রী গেটাচিউ রেডা বলেছেন, হামলাকারীরা দক্ষিণ সুদানের মুরলে উপজাতির লোকজন। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনী এখনো হামলাকারীদের ধাওয়া করছে। এখন পর্যন্ত ৬০ জনকে হত্যা করতে পেরেছে তারা।
২০১৩ সালে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সাল্ভা তার অধিনস্ত ডেপুটি রিক মাছারকে সামরিক অভ্যুথানের অজুহাতে চাকরিচ্যুত করলে সংঘর্ষ বাধে। রিক অভ্যুথানের অভিযোগ প্রত্যাখ্যান করলেও সশস্ত্র বিদ্রোহী বাহিনী গড়ে তোলে সরকারের বিরুদ্ধে।
তখন হাজার হাজার মানুষ পালিয়ে আশ্রয় নিতে শুরু করে প্রতিবেশী দেশ ইথিওপিয়ায়। তবে মন্ত্রী গেটাচিউ রেডা বলেছেন, তাদের ধারণা হামলাকারীদের সাথে এই বিদ্রোহী দলের কোন যোগাযোগ নেই।