ঢাকাSaturday , 16 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবজির বাজারে গরমের আঁচ

Link Copied!

bazarঅর্থনৈতিক প্রতিবেদক : রাজধানীর বাজারগুলোয় সবজির দাম গত দুই সপ্তাহ স্থিতিশীল থাকার পর হঠাৎ বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। করলা, বেগুন, কাকরোল, চিচিঙ্গা, ঢেড়স, কাঁচামরিচ, শিমসহ বেশিরভাগ সবজির দাম কেজিতে গড়ে বেড়েছে প্রায় ৫-১০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, দেশে কয়েকদিনে প্রচন্ড গরমে রাজধানীর বাইরে থেকে সবজি কমে এসেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে সবজির দামে।
শুক্রবার রাজধানীর খিলগাঁও, শান্তিনগর ও ফকিরাপুলসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে যে করলা বিক্রি হয়েছে কেজিতে ৫০ টাকা। সপ্তাহের ব্যবধানে এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০-৮০ টাকায়। এ ছাড়া দেশি পেঁয়াজের দামও বেড়েছে কেজিতে ৫ টাকা। গত সপ্তাহের ৩৫ টাকা কেজির পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
এদিকে চলতি সপ্তাহে কমেছে ডিম ও ইলিশের দাম। বাজারে হালিতে ৩ টাকা কমে ফার্মের লাল ডিম বিক্রি হচ্ছে ৩২ টাকা। এবং পয়লা বৈশাখ উপলক্ষে দুদিন আগেও যে ইলিশ বিক্রি হয়েছে ১৬ হাজার থেকে ২০ হাজার টাকা হালি। চাহিদা কম থাকায় দুদিনের ব্যবধানে সে ইলিশ পাওয়া যাচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকায়।
তবে ডাল, রসুন-তেল, আদাসহ বেশিরভাগ মুদিপণ্য গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। খুব একটা পরিবর্তন হয়নি মাছ, মাংসের দাম।
শান্তিনগর বাজারের সবজি ব্যবসায়ী মজিদ জানান, কয়েক সপ্তাহ থেকে প্রচন্ড খরায় বেশকিছু সবজির ফলন কমে গেছে। ফলে ঢাকার বাইরে থেকে পণ্য কম আসছে। এর প্রভাব পড়ছে খুচরা বাজারে।
বাজারে বিক্রেতারা প্রতি কেজি পটল ৫০-৫৫ টাকা, কাকরোল ১০০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা, লাউ ৫০ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা, গাজর ৪০ টাকা, চিচিঙ্গা ৬০-৬৫ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বরবটি ৫৫ টাকা, কচুর লতি ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, শিম ৫০ টাকা, করলা ৫০ টাকা, শশা ৩৫ থেকে ৪০ টাকা, কাঁচাকলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে।
এ ছাড়া দেশি আমদানি করা পেঁয়াজ ৩০ টাকা, দেশি রসুন ১০০ টাকা, আমদানি করা রসুন ১৯০ টাকা, আলু ২০ টাকা, আদা ৭৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদিপণ্যের মধ্যে কেজি প্রতি দেশি মসুর ডাল ১৪০ থেকে ১৫০ টাকা, ভারতীয় মোটা মসুর ডাল ১০০-১১০ টাকা, মুগ ডাল ১১০ টাকা, বুটের ডাল ৪০ থেকে ৪৫ টাকা, মাসকলাই ৯০ টাকা, ছোলা ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া বোতলজাত সয়াবিন তেলের মধ্যে প্রতিটি ৫ লিটারের রূপচাঁদা ৪৫৫ এবং তীর ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি রুই ২৫০ থেকে ৩৪০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ১৬০ থেকে ২০০ টাকা, পাঙ্গাস ১৪০ থেকে ১৮০ টাকা, বাটা মাছ ১৬০ থেকে ২৫০ টাকা, চাষের কৈ ২৫০ থেকে ২৮০ টাকা, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, বোয়াল ৪৫০ থেকে ৫০০ টাকা এবং দেশি মাগুর ৬৫০ থেকে ৭০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ টাকা, লেয়ার মুরগি ১৮৫ টাকা, গরুর মাংস ৪৩০ টাকা, খাসির মাংস ৬৫০ টাকা, দেশি মুরগি প্রতিটি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিম ৪০ টাকা ও হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা দরে।
এদিকে, বিক্রেতারা প্রতি কেজি মোটা চাল বিক্রি করছেন ৩২ থেকে ৩৮ টাকা দরে। এ ছাড়া মিনিকেট ৪৮ থেকে ৫২ টাকা, বি আর-২৮ ৪২ থেকে ৪৪ টাকা, পারিজা ৪২ টাকা, নাজিরশাইল ৫০ থেকে ৫৫ টাকা এবং লতা ৩৮ থেকে ৪৩ টাকা দরে বিক্রি হচ্ছে।