ঢাকাSaturday , 16 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পেনের শিল্পমন্ত্রীর পদত্যাগ

Link Copied!

hose-menual-soriarআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী পানামা পেপারস ও অন্যান্য গণমাধ্যম অফশোর কোম্পানিগুলোর সঙ্গে স্পেনের শিল্পমন্ত্রী হোসে ম্যানুয়েল সোরিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর শুক্রবার তিনি পদত্যাগ করেছেন। এর আগে পানামা পেপারস প্রকাশের জেরে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্দুর ডেভিড গুনলাউগসন পদত্যাগ করেন।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমার ব্যবসা সংক্রান্ত কর্মকান্ড সম্পর্কে আমি যে ব্যাখা দিয়েছি তা নিয়ে গত কয়েকদিন ধরে ভুল বোঝাবুঝি হচ্ছে। এটি স্পেন সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আমি পদত্যাগ করেছি।’
স্পেনের অনলাইন পত্রিকা এল কনফিডেনসিয়াল গত সোমবার এক খবরে জানায়, ১৯৯২ সালে দুই মাস একটি অফশোর কোম্পানির প্রশাসক ছিলেন সোরিয়া। পানামা পেপারস ঘেঁটে এ তথ্য প্রকাশ করে পত্রিকাটি। এরপর এক সংবাদ সম্মেলনে কোনো পানামা কোম্পানির সঙ্গে তার যোগসূত্রের কথা অস্বীকার করেন সোরিয়া। তবে অন্যান্য গণমাধ্যমেও তার সঙ্গে অফশোর কোম্পানিগুলোর সম্পর্ক ছিল বলে অভিযোগ আনা হয়েছে। তবে তার কথিত কর্মকাণ্ডগুলো অবৈধ কিনা তা স্পষ্ট নয়।
পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া ১ কোটি ১৫ লাখ গোপন নথি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। গত ৪ এপ্রিল সোমবার ফাঁস হওয়া এসব নথিতে বিশ্বের শতাধিক ক্ষমতাধর মানুষ বা তাঁদের নিকটাত্মীয়দের বিদেশে টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। তালিকায় দেখা গেছে যে চীন, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান বা তাদের আত্মীয়, খেলোয়াড়, অভিনেতাসহ ধনী ও ক্ষমতাধর ব্যক্তিরা এসব অর্থ পাচারের সঙ্গে জড়িত।