ঢাকাSaturday , 16 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে

Link Copied!

sofik-rehmanনিজস্ব প্রতিবেদক : সিনিয়র সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমানের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড আবেদনের ওপর শুনানি করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় তার বিরুদ্ধে এ রিমান্ড আবেদন করা হয়।
দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড আবেদন করেন ডিবির এএসপি হাসান আরাফাত। বেলা ৩টায় বিচারক মাজহারুল ইসলামের আদালতে শুনানি হয়।
এর আগে আজ সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ২০১৫ সালের আগস্ট মাসে রাজধানীর পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মারুফ হোসেন জানান, অপরাধমূলক ষড়যন্ত্র মামলায় শফিক রেহমান গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় রাজধানী ইস্কাটনের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। শফিক রেহমানের স্ত্রী তালেহা রেহমানের বরাত দিয়ে শায়রুল কবির খান এ তথ্য জানান।
প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অপহরনের পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর অভিযোগে মামলাও হয়।