ঢাকাFriday , 15 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দলতন্ত্র গণতন্ত্রের শত্রু

Link Copied!

paveদিনাজপুর প্রতিনিধি : সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘দলতন্ত্র রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করছে। দলতন্ত্র গণতন্ত্রের শত্রু। দলতন্ত্র গৃহযুদ্ধ বাধিয়ে দেয়।’
শুক্রবার বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলা সম্মেলন কক্ষে জেলা সুজনের আয়োজনে ‘নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, ‘দলতন্ত্র সহিংসতাকে উস্কে দেয়। যারা ধর্মীয় মূল্যবোধকে বিসর্জন করতে চায় এবং উগ্রবাদ সৃষ্টি করে, তাদের সমর্থন না করে কঠোর ব্যবস্থা নেয়া দরকার।’
সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার দুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে, অধ্যক্ষ ইউসুফ আলী, অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ-উল-আলম প্রমুখ বক্তব্য দেন।