নিজস্ব প্রতিবেদক : তেল চুরির অপরাধে বাংলাদেশ বিমানের তিন কর্মচারীকে সাজা দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন- সাজিদুর রহমান, মুশফিক এবং জেট এয়ারওয়েজের গাড়ি চালক আবু খালেক।
শুক্রবার দুপুরে সাজার বিষয়টি নিশ্চিত করেন বিমান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন।
তিনি জানান, এই চক্রটি দীঘ দিন ধরে বাংলাদেশ বিমানে ব্যবহৃত গাড়ির তেল চুরি করতো। আজ তাদের হাতেনাতে ধরে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

