ঢাকাFriday , 15 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘ব্যর্থ’

Link Copied!

abmআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে শুক্রবার দেশটির চালানো একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। ক্ষেপণাস্ত্রটি এখনো শনাক্ত করতে পারেনি দেশ দুটি। তবে ধারণা করা হচ্ছে, এটা উত্তর কোরিয়ার মধ্যম পাল্লার ‘মুসুদান’ ক্ষেপণাস্ত্র হয়ে থাকবে।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম দ্বিতীয় সাংয়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পরীক্ষাটি চালানো হচ্ছিল। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালাতে যাচ্ছিল উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে বিষয়টি ধরা পড়েছে বলেও জানান তিনি।
এছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এ বিষয়ক প্রতিবেদনগুলো দেখেছি এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। নতুন করে যাতে উত্তেজনা সৃষ্টি না হয় সেজন্য আমরা উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছি।’