আন্তর্জাতিক ডেস্ক: সপ্তাহব্যাপী বিদেশ সফরের পরিকল্পনা হাতে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই সময়ে সৌদি আরব, যুক্তরাজ্য এবং জার্মানি সফর করবেন তিনি। বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে ওবামা দেশটির বাদশা সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া আইএস বিরোধী লড়াই সংক্রান্ত আলোচনার জন্য উপসাগরীয় ছয় আরব দেশের নেতাদের সঙ্গেও এক সম্মেলনে মিলিত হবেন তিনি।
যুক্তরাজ্যে বর্তমান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে তার সঙ্গে এক নৈশভোজে মিলিত হবেন। এছড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথেও সাক্ষাৎ করবেন ওবামা।
সর্বশেষ তিনি যাবেন জার্মানিতে। সেখানে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। জার্মানিতে বিশ্বের বৃহত্তম শিল্প প্রযুক্তি মেলার উদ্বোধন করবেন ওবামা।

