ঢাকাFriday , 15 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বদলে যাচ্ছে চেক প্রজাতন্ত্রের নাম

Link Copied!

czechআন্তর্জাতিক ডেস্ক : মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নাম বদলে ফেলা হচ্ছে। দেশটির নতুন নাম হবে চেকিয়া। এটা করা হচ্ছে যাতে ব্যবসায়ী কোম্পানি এবং খেলাধুলার দল তাদের পণ্যের ওপর সহজেই এই নতুন নামটি লিখতে পারে।
তবে আনুষ্ঠানিকভাবে চেক প্রজাতন্ত্র নামটিই বহাল থাকবে। বর্তমান ফ্রান্স যেমন ফরাসি প্রজাতন্ত্র থেকে ফ্রান্স হয়েছে, তেমনি চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া। এই সংক্ষিপ্ত নামটি ইতিমধ্যেই চেক প্রজাতন্ত্রের সংসদে অনুমোদিত হয়েছে।
এই নতুন নামের ব্যাপারে জাতিসংঘকেও জানানো হবে। ১৯৯১ সালে তদানীন্তন চেকস্লোভাকিয়া ভেঙে দুটি দেশ হয়- স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র।
চেক প্রজাতন্ত্রের সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে, পিলস্নার উরকুয়েল বিয়ার এবং আইস হকি টিম, যাদের গায়ের জার্সিতে শুধু ‘চেক’ শব্দটি ব্যবহৃত হচ্ছে।
কিন্তু সমস্যা হলো চেক শব্দটি একটি বিশেষণ এবং তাই এটা কোন দেশের নাম হতে পারে না। তবে নতুন নামের বিরুদ্ধেও সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন, চেকিয়া নামটি খটমটে। আর তা শুনতে অনেকটা সাবেক রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার মতো লাগে।