ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহিংসতা এড়াতে কার্যকরী পদক্ষেপের নির্দেশ

Link Copied!

CECনিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বরারবই ‘ঝামেলাপূর্ণ’ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘ইউপি নির্বাচনে সহিংসতা অতীতেও হয়েছে। তবে সহিংসতা এড়াতে আরো কার্যকর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’
বুধবার (১৩ এপ্রিল) ইসির সম্মেলন কক্ষে দ্বিতীয় দফা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিজিজি, র‌্যাব, আনসার-ভিডিপি ও কোস্টগার্ডের মহাপরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়া চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট ইসি কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
দ্বিতীয়বার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের যৌক্তিকতা তুলে ধরে সিইসি বলেন, ‘ধাপে ধাপে ইউপি নির্বাচন হচ্ছে। দুই ধাপের ভোটের অভিজ্ঞতা নিয়ে তাদের সঙ্গে আবার বৈঠক হয়েছে। আরো কীভাবে কার্যকরী পদক্ষেপ নিয়ে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান করা যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
এক প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন বলেন, ‘সহিংসতা দু’কারণে হয়। দলীয় কোন্দলের জেরে ও নির্বাচন নিয়ে এটা হয়ে থাকে। ইউপি নির্বাচন সব সময় ঝামেলাপূর্ণ। আগেও সহিংসতা হয়েছে। এটা এড়াতে আরো কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’
আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলিতে প্রাণহাণি ছাড়াও অন্যদের সহিংসতার বিষয়গুলো আদালতে নিষ্পত্তি হবে বলে জানান তিনি।
সিইসি বলেন, ‘কেন্দ্রের ভেতরে-বাইরে সহিংসতার বিষয় নয়। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ও লোকজনের নিজেদের গোলাগুলিতে প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রচলিত আইনে এসবের নিষ্পত্তি হবে।’
তিনি জানান, জানমাল রক্ষা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনা প্রতিহতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়েছে। এসবের তদন্ত হচ্ছে। লোকজন যারা মারামারি করেছে তাদের বিচার কোর্টে হবে।
ইউপি ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা নজিরবিহীন নয়। সব সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। কোথাও কোথাও মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়ার ঘটনায় জেলা প্রশাসনের কার্যালয়ে জমা দেয়ার বিধানও করা হয়েছে।’
চলমান ইউপি ভোটের পরবর্তী দুই ধাপে (পঞ্চম ও ষষ্ঠ) অনলাইনে মনোনয়নপত্র নেয়ার চেষ্টা চলছে বলে জানান সিইসি।
দলগুলোর সঙ্গে বসার পরামর্শও এসেছে
বৈঠকে উপস্থিত ইসির একজন কর্মকর্তা জানান, দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে গোলযোগ কমাতে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। অবশ্য দ্বিতীয়বার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের আগেই দলের সঙ্গে বসার বিষয়টি নাকচ করে দেয় ইসি।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পরিস্থিতি পর্যালোচনায় বসলেও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হবে না। ইতোমধ্যে দুই ধাপের ভোট হয়ে গেছে। এ পর্যায়ে দলের সঙ্গে বসার কোনো পরিকল্পনা নেই আমাদের।’
দলীয়ভাবে ইউপি ভোটে জালিয়াতি ও সহিংসতা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে নির্বাচন কমিশন। বিএনপি ভোট বর্জনের হুমকিও দিয়েছে এসেছে।
গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৪০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।