নিউজ ডেস্ক : বাংলা নতুন বর্ষ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বৈশাখকে স্বাগত জানাতে নানা রকম প্রস্তুতি নিচ্ছে সর্বস্তরের মানুষ। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও গ্রাহকদের নতুন কিছু উপহার দিতে ঘোষণা দিচ্ছে নানা রকম অফার। এদিক দিয়ে পিছিয়ে নেই দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। পহেলা বৈশাখ উপলক্ষে এলইডি টিভিতে ‘বৈশাখী টর্নেডো অফার’ ঘোষণা করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
এর আওতায় দেশব্যাপী ওয়ালটন এলইডি টিভিতে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড়।
এ অফারের আওতায় গত বুধবার ১০টিরও বেশি মডেলের এলইডি টিভিতে বিশেষ ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৈশাখী উৎসব উপলক্ষে গ্রাহকরা এখন ওয়ালটন ব্র্যান্ডের ১৯ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে ৩০০ টাকা কমে মাত্র ১১,৬০০ টাকায় পাচ্ছেন। ১০০০ টাকা কমেছে ২৪ ইঞ্চি এলইডি টিভিতে, এখন মিলছে ১৩,৯০০ টাকায়। ২৮ ইঞ্চি এলইডি টিভির দাম আগের চেয়ে ১০০০ টাকা কমিয়ে এখন নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯,৯০০ টাকা। ৩২ ইঞ্চি এলইডি টিভিতে দাম কমানো হয়েছে ১০০০ টাকা, এখন ক্রেতারা পাচ্ছেন ২১,৯০০ টাকায়।
৪০ ইঞ্চি এলইডি টিভিতে ৯০০ টাকা বিশেষ ছাড় দিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩,৯০০ টাকা। ওয়ালটন ব্র্যান্ডের ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির এলইডি টিভিতে দাম কমানো হয়েছে ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত। ক্রেতারা এখন ওয়ালটনের ৪৩ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে ১০০০ টাকা কমে ৪২,৯০০ টাকায় পাচ্ছেন। ৪৯ ও ৫৫ ইঞ্চির এলইডি টিভিতে যথাক্রমে ২০০০ ও ৩০০০ টাকা বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। এই দুটি মডেলের টিভির দাম এখন যথাক্রমে ৫৭,৯০০ টাকা ও ৭০,৯০০ টাকা।
চলতি বছরের প্রথম তিন মাসে এলইডি টিভির দাম কয়েক দফা কমিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। কারখানায় উচ্চমানের মেশিনারিজ সংযোজন এবং ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে উৎপাদন বেড়ে যাওয়ায় কমেছে পণ্য উৎপাদনের খরচ। আর গ্রাহক পর্যায়ে এই সুফল পৌঁছে দিতেই দাম কমানো হয়েছে কয়েক দফা।
ওয়ালটনের সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন অভী জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মান নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টিভি। পণ্যের গুণগতমান নিশ্চিত ও গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে ওয়ালটন বাজারে এনেছে এইচডি, এইচডি রেডি ও এফএইচডি রেজ্যুলেশনের বিভিন্ন সাইজের এলইডি টিভি। ওয়ালটন এখন তৈরি করছে ১৯ ও ২৪ ইঞ্চির ৮’টি মডেলের কালার লাইন টিভি।

