ঢাকাMonday , 11 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পহেলা বৈশাখের আগে বেতন-ভাতা দেয়ার নির্দেশ

Link Copied!

PMনিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখে উপলক্ষে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকের এক অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন।
শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিতকে পাট শিল্পের উন্নয়ন, পাট ক্রয় ও পাট শ্রমিকদের বেতন-ভাতা বাবদ এক হাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দেন। এর মধ্যে ৬ শত কোটি টাকা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা বাবদ, ২ শত কোটি টাকা পাট ক্রয় এবং ২ শত কোটি টাকা পাটশিল্পের উন্নয়ন বাবদ।
শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা বাবদ ৬ শত কোটি টাকার মধ্যে ৩ শত কোটি টাকা পহেলা বৈশাখের আগেই শ্রমিকদের দিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পহেলা বৈশাখ করব আর শ্রমিক রাস্তায় নামবে তা হতে দেয়া যায় না।’
একইসঙ্গে পাটশিল্পের উন্নয়নের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। তারা পাটশিল্পের উন্নয়ন ও বিকাশের জন্য পাট মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন।