ঢাকাMonday , 11 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসিক ব্যাংকের জিএম ২ দিনের রিমান্ডে

Link Copied!

Basicঅর্থনৈতিক প্রতিবেদক : ঋণ জালিয়াতির মামলায় বেসিক ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) জয়নাল আবেদীনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল হয়দার চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন। দুদকের উপ-পরিচালক মো. মোরশেদ আলম এই রিমান্ড আবেদন করেছিলেন।
এর আগে গত ৫ এপ্রিল এ আসামি গ্রেপ্তার হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়। মামলাটিতে এরও আগে ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) ইকরামুল বারী, ভয়েজ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিবুল গনি এশিয়ান শিপিং বিডির মালিক মো. আকবর হোসেন ফার্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন্নবী চৌধুরী, সাবেক দুই উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, মো. সেলিম এবং সহকারী মহাব্যবস্থাপক শিপার আহমেদ গ্রেপ্তার হন। পরে তাদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
বেসিক ব্যাংকের সাড়ে ৪ হাজার কোটি টাকার জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তারকৃত আসামিরাসহ ১২০ জনের বিরুদ্ধে ৫৬টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে ব্যাংকের ২৭ জন কর্মকর্তা রয়েছেন।
২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে মোট সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে।
ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদ নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিধিবহির্ভূতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ অনুমোদন করেই ওই ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটান।