ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়াওমিং অঙ্গরাজ্যে বিজয়ী স্যান্ডার্স

Link Copied!

sendarsআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে শনিবার ওয়াওমিং অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় সাবেক ককাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক দলের বার্নি স্যান্ডার্স। এই নিয়ে তিনি গত কয়েকদিনে অনুষ্ঠিত আটটি রাজ্যের সাতটিতেই জয় পেলেন।
শনিবারের ওই নির্বাচনে স্যান্ডার্স পেয়েছেন ৫৫ দশমিক ৭ ভাগ ভোট। পাশাপাশি তিনি ওই রাজ্যের ১৪ প্রতিনিধির সমর্থন পেয়েছেন। ওয়াওমিং অঙ্গরাজ্যে হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৪ দশমিক ৩ ভাগ ভোট। তারপরও সাবেক ফার্স্ট লেডি হিলারি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্সের চেয়ে এখনো বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। তারা দুজনই এখন নিউইয়র্ক প্রাইমারিতে জয়লাভের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলতি মাসের শেষ নাগাদ ওই অঙ্গরাজ্যে ভোট হওয়ার কথা রয়েছে।