ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১৭ ফিলিপিনো সেনা নিহত

Link Copied!

Philipineআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসলামি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১৮ সেনা প্রাণ হারিয়েছে। শনিবারের ওই সংঘর্ষে আহত হয়েছে আরো ৫০ সেনা।
ফিলিপাইনের বাসিলান দ্বীপে আবু সায়েফ গোষ্ঠীর সঙ্গে সেনাদের ভয়াবহ লড়াই হয়। এতে পাঁচ জঙ্গিও নিহত হয়েছে। তারা মরক্কোর নাগরিক বলে জানিয়েছে সেনাবাহিনী। আবু সায়েফ কমান্ডার ইসনিলন হাপিলনকে ধরার জন্য শনিবার ওই অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের অনুগত ওই জঙ্গিকে গ্রেপ্তারে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আবু সায়েফের প্রায় ১শ যোদ্ধার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ফিলিপিনো সেনারা। জঙ্গিরা চার সেনাকে গলা কেটে হত্যা করেছে। বাকি ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।
দেশটিতে একাধিক বিদেশি নাগরিক অপহৃত হওয়ার ঘটনায় জঙ্গিদের বিরুদ্ধে শনিবারের ওই সামরিক অভিযান চালানো হয়েছিল। গত শুক্রবার ছয় মাস আটকে রাখার পর এক ইতালিয় বন্দিকে মুক্তি দিয়েছে আবু সায়েফ। এখনো ফিলিপাইনে আবু সায়েফের হাতে ১৮ জন বিদেশি পণবন্দি আটকা পড়ে আছে। ধারণা করা হয়, বাসিলান সংলগ্ন জোলো দ্বীপে তাদের আটকে রাখা হয়েছে।